বড়লেখা প্রতিনিধি
বড়লেখায় আলুর বাজারে অভিযান, ২২ হাজার টাকা জরিমানা
মৌলভীবাজারের বড়লেখায় সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে আলু বিক্রিসহ বিভিন্ন অপরাধে আলুর পাইকারি আড়তসহ সাতটি প্রতিষ্ঠানকে ২২ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। শুক্রবার দুপরে বড়লেখা পৌরশহরের হাজীগঞ্জ বাজারে এই অভিযান চালানো হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শামীম আল ইমরান। এ সময় বড়লেখা থানার সেকেন্ড অফিসার উপপরিদর্শক (এসআই) প্রভাকর রায় ও উপপরিদর্শক (এসআই) মো. শরীফ উদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন।
আদালত সূত্রে জানা গেছে, সরকারের বেধে দেওয়া মূল্যে আলু বিক্রি হচ্ছে কি-না তা মনিটরিংয়ে শুক্রবার দুপরে পৌরশহরের হাজীগঞ্জ বাজারে অভিযানে নামেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শামীম আল ইমরান। অভিযানের সময় অধিক মূল্যে আলু বিক্রি, মূল্য তালিকা না থাকা ও পণ্যে পাটজাত মোড়ক ব্যবহার না করার কারণে হাজীগঞ্জ বাজারের আলুর পাইকারি আড়তসহ সাতটি ব্যবসাপ্রতিষ্ঠানকে ২২ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। এ সময় ব্যবসায়ীদের ন্যায্যমূল্যে আলুসহ নিত্যপণ্য বিক্রির পাশাপাশি দৃশ্যমান স্থানে মূল্য তালিকা প্রদর্শন করতে নির্দেশনা দেওয়া হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শামীম আল ইমরান জরিমানার বিষয়টি নিশ্চিত করে জানান, আলুসহ নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে রাখতে পর্যায়ক্রমে উপজেলার অন্যান্য বাজারগুলোতে মনিটরিং করা হবে।
আইনিউজ/এজেএল
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
























