কমলগঞ্জ প্রতিনিধি
মুজিববর্ষ উপলক্ষে কমলগঞ্জে ছাত্রলীগের বৃক্ষরোপণ কর্মসূচী
বৃক্ষরোপন কর্মসূচী
মুজিব শতবর্ষ উপলক্ষে শুক্রবার (১৬ অক্টোবর) মৌলভীবাজারের কমলগঞ্জেআদমপুর ইউনিয়ন ছাত্রলীগের উদ্যোগে কর্মশালা ও বৃক্ষরোপণকর্মসূচি আয়োজিত হয়েছে। এদিন বিকাল সাড়ে চারটায় স্থানীয় তেতই গাঁও রশিদ উদ্দিন উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে ছাত্রলীগের উদ্যোগে বেশ কয়েকটি ফলজ চারা রোপনের মাধ্যমে বৃক্ষরোপণ কর্মসূচীর উদ্বোধন করা হয়।
আদমপুর ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি মো. জাকারিয়া হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. মামুনুর রশিদ মামুনের সঞ্চালনায় কর্মশালা ও বৃক্ষরোপণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কমলগঞ্জ উপজেলা ছাত্রলীগের সভাপতি রাহাত ইমতিয়াজ রিপুল। সাবেক ও বর্তমান শতাধিক আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগ নেতাকর্মীদের অংশগ্রহণে এই অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাকের আলী সজীব।

বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন কমলগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাবেক সহ সভাপতি এম. মুহিতুর রহমান, কমলগঞ্জ উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সুমন আহমেদ, সাংগঠনিক সম্পাদক জাকেরুল ইসলাম, কমলগঞ্জ পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক রিংকু
মল্লিক, সাবেক আদমপুর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মাহমুদ আলী,সাধারণ সম্পাদক কাইয়ুম বক্ত প্রমুখ।
অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আদমপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি হাজির বক্স,সাবেক আদমপুর ইউপি চেয়ারম্যান সাব্বির আহমদ ভূইঁয়া, আদমপুর ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক এস. এম. রেজাউদ্দিন, আদমপুর ইউপি সদস্য কে,মনীন্দ্র সিংহ, বশির বক্স.স্বেচ্ছাসেবক লীগ নেতা হাজী জয়নাল আবেদীন প্রমূখ। পরে ছাত্রলীগ নেতাকর্মীর অংশগ্রহণে এক আনন্দ র্যালী আদমপুর বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
আইনিউজ/শাব্বির এলাহী/এসডিপি
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
























