মুজিবুর রহমান রঞ্জু
আপডেট: ১৯:৪৫, ১৬ অক্টোবর ২০২০
কুলাউড়ায় ছাগল উদ্ধার করতে গিয়ে ২ চা শ্রমিকের মৃত্যু
উদ্ধারকৃত মৃতদেহ
মৌলভীবাজারে নির্মাণাধীণ একটি সেফটি ট্যাংকে পড়া ২টি ছাগল উদ্ধার করতে নেমে বিষাক্ত গ্যাসে শ্বাসরুদ্ধ হয়ে দুই চা শ্রমিক মারা গেছেন। শুক্রবার (১৬ অক্টোবর) বেলা ২টায় মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার শরীফপুর ইউনিয়নের চাতলাপুর চা বাগানের বাউরি টিলা শ্রমিক বস্তি এলাকায় এ ঘটনাটি ঘটে।
ঘটনার খবর পেয়ে কমলগঞ্জ উপজেলার ফায়ার সার্ভিস এন্ড রেসকিউ দলের সদস্যরা ঘটনার ৩ ঘণ্টা পর বিকাল ৫টায় দুই চা শ্রমিকের মৃত দেহ উদ্ধার করে।
সরেজমিনে চাতলাপুর চা বাগানের ঘটনাস্থলে গেলে চা শ্রমিকরা জানান, বাউরি টিলা শ্রমিক বস্তি এলাকায় রাবন বাউরির বাসার টয়লেটের ৩০ ফুট গভীর নির্মাণাধীন একটি সেফটি ট্যাংকে শুক্রবার সকালে দুইটি ছাগল পড়ে যায়। পড়ে যাওয়া ছাগল উদ্ধারে মৃত মোহন বাউরীর ছেলে চা শ্রমিক দুর্গা চরণ বাউরী (২৫) ট্যাংকের নিচে নামেন।
তাকে উদ্ধার করতে গিয়ে রাবন বাউরীর ছেলে চা শ্রমিক রাজু বাউরি (২৫) নিচে নেমে আর উঠে আসতে পারেনি। ট্যাংকের ভিতরের বিষাক্ত গ্যাসে শ্বাসরুদ্ধ হয়ে দুজনই সেফটি ট্যাংকে মারা যায়।
ঘটনার খবর পেয়ে চা বাগান ব্যবস্থাপকরা স্থানীয় ইউপি চেয়ারম্যান, কুলাউড়া থানা ও কমলগঞ্জ উপজেলা ফায়ার সার্ভিস এন্ড রেসকিউ দলকে অবহিত করেন। কমলগঞ্জের ফায়ার সার্ভিস এন্ড রেসকিউ দলের সদস্যরা বিকাল ৪ টায় ঘটনাস্থলে এসে এক ঘণ্টার চেষ্টার পর দুজনের মৃতদেহ উদ্ধার করে।
শরীফপুর ইউনিয়নের চেয়ারম্যান জুনাব আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এটি একটি মর্মান্তিক ঘটনা। দুর্গাপূজার আগেই চা বাগানের দুজন চা শ্রমিকের মৃত্যুতে চাতলাপুর চা বাগানে শোকের ছায়া নেমে আসে।
নাম প্রকাশ না করে চাতলাপুর চা বাগানের একজন ব্যবস্থাপক জানান, এ ঘটনার পর প্রাথমিকভাবে চা শ্রমিকরা উদ্ধারের চেষ্টা করেছিল। আরও দুজন শ্রমিক সেফটি ট্যাংকে নামতে গিয়ে মাঝপথ থেকে ফিরে আসে। তারপরই ফায়ার সার্ভিস এন্ড রেসকিউ দলকে খবরটি জানানো হয়।
কমলগঞ্জ উপজেলা ফয়ার সার্ভিস এন্ড রেসকিউ দলের কর্মকর্তা আব্দুল কাদির জানান, ঘটনার খবর পেয়ে তারা দূত ঘটনাস্থলে গিয়ে মৃতদেহ দুটি উদ্ধার করেছেন।
আইনিউজ/মুজিবুর রহমান রঞ্জু
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
























