মৌলভীবাজার প্রতিনিধি
লালন সাঁইয়ের তিরোধান দিবসে শিল্পকলা একাডেমির বিশেষ আয়োজন
সংগৃহীত
লালন সাঁই, একাধারে একজন আধ্যাত্নিক বাউল সাধক, মানবতাবাদী, সমাজ সংস্কারক,দার্শনিক। যার সৃষ্টির চর্চা সেই উনিশ শতক থেকে এখনো চলে আসছে। বহুমুখী প্রতিভার অধিকারী এই সৃষ্টিশীল মানুষটির ১৩০ তম তিরোধান দিবস আগামীকাল।
বৈশ্বিক মহামারীতে যখন বিপর্যস্ত পুরো পৃথিবী,বন্ধ হয়ে আছে শিল্প সংস্কৃতি চর্চা। তারমধ্যেও বাংলাদেশ শিল্পকলা একাডেমির উদ্যোগে চলছে অনলাইন ভিত্তিক আয়োজন। তারই ধারাবাহিকতায় মৌলভীবাজার জেলা শিল্পকলা একাডেমির অফিশিয়াল ফেসবুক পেইজেও চলছে "আর্ট এগেইনস্ট করোনা" এই শিরোনামে অনলাইন আয়োজন।
আগামীকাল লালন সাঁইজির ১৩০ তম তিরোধান দিবস নিয়ে রয়েছে বিশেষ পর্ব। আয়োজনে প্রধান অতিথি হিসেবে যুক্ত হবেন জেলা প্রশাসক মীর নাহিদ আহসান। সভাপতিত্ব করবেন অতিরিক্ত জেলা প্রশাসক মামুনুর রশিদ।
লালন সাঁইয়ের গান পরিবেশন করবেন জেলার সুপরিচিত লোকসঙ্গীত শিল্পীরা। থাকছেন বাউল জালাল নুরী, লোকসঙ্গীত শিল্পী সুরঞ্জিত পাল সুরন ও মৌসুমি দাশ।
জেলার কালচারাল অফিসার জ্যোতি সিনহার সমন্বয়ে ও সুশিপ্তা দাশের সঞ্চালনায় আগামিকাল রাত ৮ টায় অফিশিয়াল ফেসবুক পেইজ থেকে সম্প্রচার করা হবে এই আয়োজন। বেঁচে থাকুক শিল্প সংস্কৃতি,বেঁচে থাক লালন সাঁই সকলের প্রাণে।
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
























