নিজস্ব প্রতিবেদক
আপডেট: ২৩:১৫, ১৬ অক্টোবর ২০২০
মৌলভীবাজারের সকল বিট পুলিশিং এলাকায় ধর্ষণবিরোধী সমাবেশ কাল
মৌলভীবাজার জেলা পুলিশ-জনতা সমাবেশ
ধর্ষণ ও নারী নির্যাতনের বিরুদ্ধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আগামীকাল শনিবার দেশব্যাপী সমাবেশ পালন করবে বাংলাদেশ পুলিশ। তারই অংশ হিসেবে মৌলভীবাজার জেলা পুলিশের সকল বিট পুলিশিং এলাকায় এই সমাবেশ আয়োজিত হবে।
জানা গেছে, শনিবার সকাল ১০ টায় জেলা পুলিশের ৯ নং বিটে (৬ নং একাটুনা ইউনিয়ন) প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সমাবেশের উদ্বোধন করবেন জেলা পুলিশ সুপার ফারুক আহমেদ।
সমাবেশে মডেল থানার ইনচার্জ অফিসার মো. ইয়াছিনুল হকের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন অতিরিক্ত পুলিশ সুপার মো. জিয়াউর রহমান এবং একাটুনা ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আবু সুফিয়ান।
পুলিশের এই সমাবেশে সংশ্লিষ্ট বিট এলাকার উল্লেখযোগ্য সংখ্যক নারী, জনপ্রতিনিধি, শিক্ষক ও মসজিদের ইমামসহ সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণ করার আহবান জানানো হয়েছে।
প্রসঙ্গত, দেশের সামাজিক শৃঙ্খলা এবং জনগণের শান্তি ও নিরাপত্তা বিধানকল্পে ধর্ষণ, নারী ও শিশু নির্যাতনের প্রতিটি ঘটনায় অপরাধীকে আইনের আওতায় আনার লক্ষ্যে পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করছে বাংলাদেশ পুলিশ। দেশের সেবা ও জনগণের কল্যাণে সর্বোচ্চ আন্তরিকতা নিয়ে সর্বদা জনগণের পাশে রয়েছে পুলিশ সদস্যরা।
আইনিউজ/এসডিপি
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
























