শ্রীমঙ্গল প্রতিনিধি
আপডেট: ১৩:৩৯, ১৭ অক্টোবর ২০২০
শ্রীমঙ্গলে ধর্ষণ ও নারী নির্যাতন বিরোধী সভা
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে জেলা পুলিশের আয়োজনে ধর্ষণ ও নারী নির্যাতন বিরোধী বিট এলাকা ভিত্তিক পুলিশ-জনতা সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৭ অক্টোবর) সকাল ১০ টায় শহরের চৌমুহনা চত্বরে শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ মো. আব্দুছ ছালেকের সভাপতিত্বে এবং প্রাথমিক প্রধান শিক্ষক সমিতির সভাপতি জহর তরফদারের পরিচালনায় মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল-কমলগঞ্জ সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. আশরাফুজ্জামান।
শ্রীমঙ্গলসহ মৌলভীবাজার জেলার সকল থানা এলাকার বিটে একযোগে সকাল ১০টায় এ কর্মসূচি পালন করে। এসময় আরও বক্তব্য রাখেন, বালাগঞ্জ ডিগ্রি কলেজের অধ্যাপক অবিনাশ আচার্য, সদর ইউনিয়নের চেয়ারম্যান ভানু লাল রায়, কিন্ডার গার্ডেন স্কুলের প্রধান শিক্ষক কাজী আসমা আক্তার, পৌর কাউন্সিলর ছাদ উদ্দিন, চন্দ্রনাথ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা অনিতা দেব, সাংবাদিক মামুন আহমেদ, কিশোরী ক্লাবের সভাপতি সুচিত্রা দেব, সম্পাদক পলি দেব, পিংকি দাশ প্রমুখ।
এসময় আরও উপস্থিত ছিলেন, শ্রীমঙ্গল পৌরসভার নারী কাউন্সিলর রোকেয়া পারভীন, হামিদা বেগম, সাংবাদিক শামীম আক্তার হোসেন প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বলেন, ছেলে মেয়েরা এখনো বিভিন্ন অসামাজিক কাজে লিপ্ত আছে। তারা যেনো এসকল কাজ থেকে বিরত থাকেন। একই সাথে মা-বাবার নির্দেশনা মেনে চলেন।
বক্তারা আরও বলেন, উঠতি বয়সের ছেলে মেয়েদের কাছ থেকে মোবাইল ফোন দূরে রাখতে হবে। বিশেষ করে নারীরা যেন সঙ্ঘবদ্ধ চলাফেরা করেন। যেকোনো বিপদে ৯৯৯ এ ফোন করে পুলিশের সহযোগিতা নেন।
আইনিউজ/এজেএল
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
























