ঢাকা, সোমবার ২৪ আগস্ট ২০২৬,   ভাদ্র ৯ ১৪৩৩

মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত: ১৪:৪৩, ১৭ অক্টোবর ২০২০

মৌলভীবাজারে নারী নির্যাতন প্রতিরোধে পুলিশ-জনতা সমাবেশ

পুলিশ-জনতা সমাবেশ

পুলিশ-জনতা সমাবেশ

নারীর প্রতি সহিংসতা নিরসনে আপনার পুলিশ আপনার পাশে এ স্লোগানকে সামনে রেখে ধর্ষণ ও নারী নির্যাতনের বিরুদ্ধে জনসচেতনতা তৈরির লক্ষ্যে মৌলভীবাজারে পুলিশ-জনতা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৭ই অক্টোবর) সকালে জেলা পুলিশের আয়োজনে সদর উপজেলার ৬নং একাটুনা ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। 

মৌলভীবাজার মডেল থানার অফিসার ইনচার্জ মো. ইয়াছিনুল হকের সভাপতিত্বে ও ওসি তদন্ত পরিমল চন্দ্র দে এর পরিচালনায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন মৌলভীবাজার জেলা পুলিশ সুপার ফারুক আহমেদ।

এছাড়াও বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল মোহাম্মদ জিয়াউর রহমান, ইউনিয়ন চেয়ারম্যান আবু সুফিয়ান, মৌলভীবাজার প্রেসক্লাব সাধারণ সম্পাদক পান্না দত্ত।  এছাড়াও শিক্ষক-শিক্ষার্থী, জনপ্রতিনিধিসহ বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা বক্তব্য রাখেন।

এ সময় বক্তরা বলেন,ধর্ষনের শাস্তি এখন মৃত্যুদন্ড,নারীদের সাথে সহিংসতা করে কেউ পার পাবে না। নারী নির্যাতন ও ধর্ষন প্রতিরোধে প্রতিটি পরিবার এবং সমাজের সকল শ্রেণী পেশার মানুষকে ঐক্যবদ্ধ ভাবে প্রতিরোধ গড়ে তোলার আহবান জানান বক্তারা।

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়