মুজিবুর রহমান রঞ্জু
আপডেট: ২০:৩৩, ১৭ অক্টোবর ২০২০
৮ ঘণ্টা বিদ্যুতবিহীন কমলগঞ্জ, দুর্ভোগের শিকার ৯৮ হাজার গ্রাহক
ফাইল ছবি
প্রচণ্ড খরতাপের মাঝে শনিবার (১৭ অক্টোবর) সকাল ১১টা থেকে সন্ধ্যা পর্যন্ত বিদ্যুতবিহীন ছিল মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলা। এ অবস্থায় মৌলভীবাজার পল্লী বিদ্যুৎ সমিতির (পবিস) কমলগঞ্জ আঞ্চলিক কার্যালয়ের অধীন কমলগঞ্জ-রাজনগর এবং কুলাউড়া উপজেলার ৯৮ হাজার গ্রাহক চরম দুর্ভোগের মাঝে পড়েন।
জানা যায়, পবিস কমলগঞ্জ আঞ্চলিক কার্যালয়ের অধীন বিদ্যুৎ গ্রাহকরা কুলাউড়া ও শ্রীমঙ্গল বিদ্যুৎ গ্রীড লাইনের মায়াজালে আটকা রয়েছেন। কুলাউড়া বিদ্যুৎ গ্রীড লাইন ভালো থাকলে কমলগঞ্জে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক থাকে। আবার কুলাউড়া বিদ্যুৎ গ্রীড লাইনে কোন ত্রুটি থাকলে কমলগঞ্জের বিদ্যুৎ গ্রাহকদের শ্রীমঙ্গল বিদ্যুৎ গ্রীড লাইন থেকে বিদ্যুৎ সরবরাহ দেওয়া হয়। আর কোন কারণে কুলাউড়া ও শ্রীমঙ্গল গ্রীড লাইনে ত্রুটি দেখা দিলে কমলগঞ্জ উপজেলা বিদ্যুতবিহীন হয়ে পড়ে। তখন গ্রাহকদের শুরু হয় ভোগান্তি।
কুলাউড়া বিদ্যুৎ গ্রীড লাইনে মেরামত কাজ করার জন্য শনিবার (১৭ অক্টোবর) সকাল ১১টায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রেখে শ্রীমঙ্গল গ্রীড লাইন সংযুক্ত করার সময় ৩৩ হাজার কেভি প্রধান বিদ্যুৎ লাইন লাউয়াছড়া পাহাড়ি এলাকায় ত্রুটির সম্মুখীন হয়। ফলে কমলগঞ্জে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়।
বেলা ১ টায় মাত্র ১০ মিনিটের জন্য বিদ্যুৎ আসলেও লাইনে ত্রুটির কারণে আবারও বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়। এ সময় প্রচণ্ড খরতাপে গ্রাহকরা চরম দুর্ভোগের মাঝে পড়েন।
শমশেরগরস্থ বিএএফ শাহীন কলেজের শিক্ষক শারমীন রহমান ক্ষোভ প্রকাশ করে বলেন,শনিবার কমলগঞ্জে তাপমাত্রা ছিল ৩৬ ডিগ্রীর ওপর। এ সময় বাসাবাড়িতে শিশুদের নিয়ে বসবাস করা ছিল খুবই কষ্টের।
শমশেরনগর পপুলার ডায়গনস্টিক সেন্টারের পরিচালক ও ব্যবস্থাপক নজরুল ইসলাম খান বলেন,শনিবার সকালে অনেক রোগী এসেছিলেন রোগ নির্ণয় পরীক্ষার জন্য। সারাদিন বিদ্যুতবিহীন থাকায় রোগীরা চরম ভোগান্তির শিকার হয়েছেন।
সকাল থেকে সারা দিন বিদ্যুৎ না থাকায় সর্বত্রই নানা পেশার মানুষজন, শিশু কিশোররা ও অসুস্থ মানুষজন ভোগান্তির শিকার হয়েছেন। শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে কমলগঞ্জে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হয়েছে।
পবিস কমলগঞ্জ আঞ্চলিক কার্যালয়ের এজিএম (কম) ওবায়দুল হক বলেন, যখন কুলাউড়া গ্রীডে সমস্যা হয় তখন শ্রীমঙ্গল গ্রীড থেকে বিদ্যুৎ সরবরাহ দেওয়া হয় কমলগঞ্জে। আর শ্রীমঙ্গলে সমস্যা হলে কমলগঞ্জ বিদ্যুৎ সরবরাহ দেওয়া হয় কুলাউড়া থেকে। দুর্ভাগ্যবশত শনিবার শ্রীমঙ্গল এবং কুলাউড়া দুই গ্রীডেই ত্রুটি দেখা দিয়েছে। ফলে কমলগঞ্জে বিদ্যুৎ বিভ্রাট দেখা দিয়েছে।
আইনিউজ/ মুজিবুর রহমান রঞ্জু
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
























