শ্রীমঙ্গল প্রতিনিধি
দুর্গাপূজায় ৩ দিনের ছুটির দাবিতে শ্রীমঙ্গলে মানববন্ধন
দুর্গাপূজায় তিন দিনের সরকারি ছুটির দাবিতে মানববন্ধন
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে সম্মিলিত সনাতনী সমাজের আয়োজনে শারদীয় দুর্গাপূজায় তিন দিনের সরকারি ছুটির দাবিতে র্যালী ও মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। এরপর উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে প্রধানমন্ত্রীর বরাবরে স্মারকলিপি প্রদান করা হয়।
রোববার (১৮ অক্টোবর) সকাল ১১ টায় শ্রীমঙ্গল চৌমোহনা চত্ত্বরে সৌরভ আদিত্য'র সঞ্চালনায় মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান মিতালী দত্ত, সাংবাদিক এস কে দাশ সুমন, সাংস্কৃতিক কর্মী নিতেষ সূত্রধর, মাস্টার পাড়া পূজা সংসদের সম্পাদক ফনি ভূষন রায় চৌধুরী, পূজা উদযাপন পরিষদ আশীদ্রোন ইউনিয়নের সম্পাদক রাজিব শর্মা, সাংস্কৃতিক কর্মী কৌশিক ভট্রাচার্য, বৈদিক সেবা সংস্থার অপিক দেব, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ মৌলভীবাজার জেলা শাখার সদস্য সুমন দাশ, পরম যুব সংঘের সাধারণ সম্পাদক দ্বিগ্বিজয় রায় আকাশ প্রমূখ।

মানববন্ধনে আরো উপস্থিত ছিলেন, হিন্দু মহাজোট শ্রীমঙ্গল উপজেলা শাখার সহ- সাধারণ সম্পাদক তিমির বনিক, সাংবাদিক দীপংকর ভট্রাচায্য লিটন, রুপম আচার্য্য, হৃদয় দাশ শুভ, কিশোরী ক্লাবের সভাপতি সুচিত্রা দেব, পিংকি দাশ প্রমূখ।
প্রথমে হবিগঞ্জ রোডস্থ শ্রীশ্রী জগন্নাথ দেবের আখড়া প্রাঙ্গন হতে র্যালী শুরু হয়ে মৌলভীবাজার রোড প্রদক্ষিণ করে চৌমোহনা চত্ত্বরে এসে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। এ সময় কর্মসূচিতে হিন্দু নেতাকর্মীসহ সর্বস্তরের হিন্দু ধর্মাবলম্বীরা অংশগ্রহণ করেন।
এ সময় বক্তারা বলেন, দশমীতে ছুটি থাকায় পূজা চলাকালীন সময়ে পুষ্পাঞ্জলি ও প্রার্থনার সুযোগ নেই। স্বাধীনতা উত্তর ও পরবর্তী সময়েও এই দেশে দুর্গাপূজায় একাধিক দিন ছুটির ব্যবস্থা ছিল। সংবিধানে সকল ধর্মের মানুষের জন্য সমান অধিকার ও সুযোগ সুবিধার বিধান থাকা সত্ত্বেও এদেশের হিন্দু সম্প্রদায় সে সুযোগ সুবিধা পাওয়া থেকে বঞ্চিত হচ্ছে। সে কারণে এদেশের হিন্দু সম্প্রদায় সরকারের কাছে দূর্গা পূজায় তিনদিনের সরকারি ছুটি দাবি করছে।
আইনিউজ/এস.এম/এসডিপি
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
























