মুজিবুর রহমান রঞ্জু
একরাতেই কমলগঞ্জ-কুলাউড়ার ৭ গরু চুরি
ফাইল ছবি
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় একই রাতে ৩ জন কৃষকের ৫টি ও পার্শ্ববর্তী কুলাউড়া উপজেলার হাজীপুর ইউনিয়নে ২টি গরু চুরি হয়েছে। শনিবার (১৭অক্টোবর) দিবাগত রাতে এসব গরু চুরি হয়।
স্থানীয়রা জানান, কমলগঞ্জ উপজেলার মুন্সীবাজার ইউনিয়নের সোনাপুর গ্রামের গোলাপ মিয়ার ২টি, রামচন্দ্রপুর গ্রামের আসুক মিয়ার ২টি, রঘুনাথপুর গ্রামের জামসেদ হোসেনের একটি গরু চুরি হয়। ক্ষতিগ্রস্তরা জানান, এই পাঁচটি গরুর বাজার মূল্য হবে প্রায় ৪ লাখ টাকা হবে।
একই রাতে পার্শ্ববর্তী কুলাউড়া উপজেলার হাজীপুর ইউনিয়নের বিলের পার গ্রামের আব্দুস কুদ্দুস-এর ২টি গরু চুরি হয়। গরু দু’টির বাজার মূল্য হবে প্রায় এক লাখ টাকা।
শমশেরনগর ইউনিয়নের সংরক্ষিত ওয়ার্ডের নারী ইউপি সদস্য রেহেনা বেগম গরু চুরির সত্যতা নিশ্চিত করে বলেন, এতে গৃহস্থরা ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছেন।
কমলগঞ্জ থানার ওসি (তদন্ত) সুধীন চন্দ্র দাস বলেন, গরু চুরির বিষয়ে কেউ অভিযোগ করেনি। তবে বিষয়টি খতিয়ে দেখা হবে।
আইনিউজ/মুজিবুর রহমান রঞ্জু
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
























