বড়লেখা প্রতিনিধি
বড়লেখায় আলুর লাগাম টানতে অভিযান, জরিমানা
মৌলভীবাজারের বড়লেখায় সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে আলু বিক্রির অভিযোগে ৯ প্রতিষ্ঠানে ৭ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
রবিবার বিকেলে উপজেলার উত্তর শাহবাজপুর বাজার ও এর আগের দিন শনিবার রাতে কাঠালতলী বাজারে এই অভিযান পরিচালিত হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নুসরাত লায়লা নীরা।
জানা গেছে, সরকার আলুর মূল্য বেধে দিলেও নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে উপজেলার বিভিন্ন বাজারে আলু বিক্রি হচ্ছে। প্রশাসন জরিমানা করলেও কমছে না আলুর দাম। রোববার বিকেলে উপজেলার উত্তর শাহবাজপুর বাজারে আলুর বাজার মনিটরিংয়ে নামেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নুসরাত লায়লা নীরা।
এসময় অতিরিক্ত দামে আলু বিক্রির অভিযোগে ৫টি ব্যবসাপ্রতিষ্ঠানকে ৪ হাজার টাকা জরিমানা করা হয়। এর আগের দিন শনিবার রাতে তিনি কাঠালতলী বাজারে অভিযান চালান। এসময় অতিরিক্ত দামে আলু বিক্রির অভিযোগে ৪টি ব্যবসাপ্রতিষ্ঠানকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়।
উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নুসরাত লায়লা নীরা জরিমানার বিষয়টি নিশ্চিত করে বলেন, যারা সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে আলু বিক্রি করবেন, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
আইনিউজ/এজেএল
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
























