শ্রীমঙ্গল প্রতিনিধি
শ্রীমঙ্গল ইউপি উপনির্বাচন
উপনির্বাচন সুষ্ঠুভাবে পরিচালনায় পুলিশের পথ সভা
পুলিশের পথ সভা
আগামীকাল মঙ্গলবার মৌলভীবাজারের শ্রীমঙ্গলের দুটি ইউনিয়নের উপনির্বাচন। উপজেলার ভূনবীর ইউনিয়ন পরিষদ ও মির্জাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে উপনির্বাচন সুষ্ঠু ও সুন্দর ভাবে পরিচালনা করার লক্ষে নির্বাচনী এলাকা পরিদর্শন ও পথ সভা করেছে মৌলভীবাজার জেলা পুলিশ।
সোমবার বিকেলে উপজেলার ভূনবীর ইউনিয়নে জেলা পুলিশের আয়োজনে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন মৌলভীবাজার পুলিশ সুপার ফারুক আহমেদ। এসময় উপস্থিত ছিলেন মৌলভীবাজার অতিরিক্ত পুলিশ সুপার হাসান মোহাম্মদ নাসের রিকাবদার, সিনিয়র সহকারি পুলিশ সুপার আশরাফুজ্জামান, শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুছ ছালেক প্রমুখ। পরে বিভিন্ন ভোট কেন্দ্র পরিদর্শন করেন তারা।
উল্লেখ্য আগামীকাল মঙ্গলবার ভূনবীর ও মির্জাপুর এই দুটি ইউনিয়নে উপনির্বাচন অনুষ্ঠিত হবে। ভূনবীর ইউনিয়নে নৌকা প্রতিক নিয়ে মো আব্দুর রশিদ, স্বতন্ত্রপ্রার্থী সিএনজি প্রতিক নিয়ে মো. কাওসার আহমেদ, চশমা প্রতিক নিয়ে আবুল বাশার, আনরস প্রতিক নিয়ে মো. জলিল মাহমুদ, মোটর সাইকেল প্রতিক নিয়ে মোল্লা কবির আহমেদ প্রতিদ্বন্দিতা করছেন। আর মির্জাপুর ইউনিয়নে নৌকা প্রতিক নিয়ে অপুর্ব চন্দ্র দেব, ধানের শীষে মো. সুফি মিয়া।
আইনিউজ/এস.এম./এসডিপি
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
























