ঢাকা, সোমবার ২৪ আগস্ট ২০২৬,   ভাদ্র ৯ ১৪৩৩

মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত: ১৪:৩৬, ২০ অক্টোবর ২০২০
আপডেট: ২০:২৪, ২০ অক্টোবর ২০২০

মৌলভীবাজার জেলা পরিষদ উপনির্বাচন

৯৪৪ টি ভোটের মধ্যে ৭৩২টি ভোট পেয়ে নির্বাচিত মিছবাহুর রহমান

মিছবাহুর রহমান

মিছবাহুর রহমান

মৌলভীবাজার জেলা পরিষদ উপনির্বাচনে বিপুল ভোটের ব্যবধানে জয়ী হয়েছেন মৌলভীবাজার জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক  মিছবাহুর রহমান। ৯৪৪ টি ভোটের ৭৩২টি ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন তিনি।

জেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, ১৫ টি কেন্দ্রের মোট ভোটে ৭৩২ ভোট পেয়েছেন আওয়ামী লীগ প্রার্থী (চশমা মার্কা) মিছবাহুর রহমান। অন্যদিকে ২০২ ভোট পেয়েছেন এম এ রহিম (সিআইপি), (মোটরসাইকেল মার্কা)।

মৌলভীবাজার জেলা পরিষদ উপনির্বাচনে মোট ভোট সংখ্যা ৯৪৪ টি।

গত ১৮ আগস্ট মৌলভীবাজার জেলা পরিষদের চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা আজিজুর রহমান করোনা আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করলে এ পদটি শূন্য হয়।

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়