মৌলভীবাজার প্রতিনিধি
আপডেট: ২২:০৬, ২০ অক্টোবর ২০২০
বাদীকেই জেল হাজতে পাঠালেন বিচারক
ফাইল ছবি
আদালতকে বিভ্রান্ত করার চেষ্টা, প্রতারণা ও জাল-জালিয়াতির অভিযোগে বাদীকেই জেল হাজতে পাঠিয়েছেন বিচারক। মঙ্গলবার (২০ অক্টোবর) মৌলভীবাজারের বিচারক ও বিজ্ঞ চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মুহম্মদ আলী আহসান এ আদেশ দেন।
আদালত সূত্রে জানা যায় যে, কমলগঞ্জ উপজেলার সি.আর-২২৪/২০২০ মামলার বাদী মো. হাবিবুর রহমান। মঙ্গলবার মামলাটির শুনানি চলাকালে আসামীপক্ষের বিজ্ঞ আইনজীবী দাবি করেন যে, মিথ্যা অভিযোগ ও জাল কাগজ তৈরী করে মামলাটি দায়ের করা হয়েছে।
তাছাড়া বাদীপক্ষে নিযুক্ত আইনজীবী মৌলভীবাজার জেলা আইনজীবী সমিতির সদস্য নন। মূলত ভুয়া আইনজীবী। এতে বিচারকের সন্দেহ হলে এবং বাদীপক্ষের কোন আইনজীবী আদালতে উপস্থিত না থাকায় বাদীপক্ষের নালিশা দরখাস্তে বর্ণিত আইনজীবীর একই নামীয় মৌলভীবাজার জেলা আইনজীবী সমিতির দুইজন সদস্যকে আদালতে তলব করা হয়।
তারা আদালতে উপস্থিত হয়ে জানান সি.আর-২২৪/২০২০ মামলার বাদীপক্ষে নিযুক্ত আইনজীবী নন এবং নালিশা দরখাস্তে প্রদত্ত স্বাক্ষর তাদের কারো নয়। ন্যায় বিচারের স্বার্থে এই জালিয়াতি চক্রের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের আবেদন করেন তারা।
পরে মামলার বাদী মো. হাবিবুর রহমানকে জিজ্ঞাসাবাদে করলে তিনি বিষয়টি স্বীকার করেন জানান, মৌলভীবাজার জেলা আইনজীবী সমিতির সদস্য এডভোকেট মোহাম্মদ নিজাম উদ্দিনের মাধ্যমে চুক্তিনামা সৃজন করে প্রতারণা ও হয়রানি করার উদ্দেশ্যে বর্ণিত মামলাটি দায়ের করেছেন। তিনি অভিযুক্তদের চিনেন না এবং বিদেশ যাবার বিষয়ে কোন টাকা পয়সার লেনদেন ও চুক্তি হয় নি।
পরে আদালত মামলা খারিজ করে অভিযুক্তদের অব্যাহতি প্রদান করেন এবং আদালতকে বিভ্রান্ত করার চেষ্টা, প্রতারণা ও জাল-জালিয়াতির অভিযোগে মো. হাবিবুর রহমান কে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন।
চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের পেশকার প্রনব চন্দ্র গোপ বিষয়টির সত্যতা নিশ্চিত করে জানান, আদালত বলেছেন বাদী মোঃ হাবিবুর রহমান ও এডভোকেট মোহাম্মদ নিজাম উদ্দিন পরস্পর যোগ সাজেশে মিথ্যার আশ্রয় নিয়ে সি.আর-২২৪/২০২০ (কমলগঞ্জ) মামলায় উল্লেখিত অভিযুক্তদের হয়রানির উদ্দেশ্যে মিথ্যা মামলা করে আদালতের সময় নষ্টসহ বিচারিক কার্যক্রমে ব্যাঘাত সৃষ্টি করেছেন যা শাস্তিযোগ্য অপরাধ। তাদের বিরুদ্ধে মামলা দায়ের করার জন্য নির্দেশ দিয়েছেন আদালত।
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
























