ঢাকা, সোমবার ২৪ আগস্ট ২০২৬,   ভাদ্র ৯ ১৪৩৩

মুজিবুর রহমান রঞ্জু

প্রকাশিত: ২১:৩২, ২০ অক্টোবর ২০২০

উৎসব মুখর পরিবেশে সিএনজি চালক সমিতির ২ ইউনিটের নির্বাচন

সংগৃহীত

সংগৃহীত

মৌলভীবাজারের কমলগঞ্জের শমশেরনগরে গ্রহণযোগ্য ও ব্যতিক্রমী সিএনজিচালক সমিতির দুটি ইউনিটের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। জাতীয় নির্বাচনের মত বিধি মেনে স্থানীয়ভাবে নির্বাচন কমিশন গঠন করে প্রশাসনিক সহায়তায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সার্বিক উপস্থিতিতে প্রায় শতভাগ ভোট গ্রহণ হয়েছে। 

নির্বাচন পরিবেশ, ভোটগ্রহণ, ফলাফল ঘোষণা ও নির্বাচন শেষে বিজয়ী ও বিজিত সবাই মিলেমিশে কাজ করার অঙ্গিকার সর্ব মহলে প্রশংসা কুড়িয়েছে। গত ১০ অক্টোবর শমশেরনগর হাজী মো. উস্তওয়ার বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে মৌলভীবাজার জেলা সড়ক পরিবহণ শ্রমিক ইউনিয়নের ২৩৬০-এর অধীন সিএনজি অটোরিক্সা চালক শমশেরনগর পশ্চিম বাজার ইউনিটের নির্বাচন অনুষ্ঠিত হয়। 

শমশেরনগর বণিক কল্যাণ সমিতির সাবেক সভাপতি আব্দুল মালিক বাবুলকে আহবায়ক করে নির্বাচন কমিশন গঠন করা হয়েছে। এই আহবায়ক কমিটি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও কমলগঞ্জ থানার সহযোগিতা কামনা করে প্রশাসনিক সহায়তায় এ দিন নির্বাচনপরিচালনা করেন।

কমলগঞ্জ উপজেলা প্রশাসন থেকে সহকারী প্রকৌশলী মামুন ভূঁইয়াকে প্রিসাইডিং অফিসার হিসেবে নিয়োগ দিয়ে হাজীমো.উস্তওয়ার বালিকা উচ্চ বিদ্যালয়ের দুইজন শিক্ষককে সহকারী প্রিসাইডিং অফিসার ও পুলিং অফিসার নিয়োগ দিয়ে জাতীয় নির্বাচনের আদলেই সকাল ৯ টা থেকে ভোট গ্রহণ শুরু হয়। 

ভোটার সিএনজি অটো চালকরা ভোট প্রদান করতে এসে কেন্দ্রে পুলিশসদস্যদের কাছে নিজেদের মোবাইল ফোন রেখে ভেতরে প্রবেশ করেন। ভোটাররা ব্যালট পেপার ও সিল নিয়ে বুথে গিয়ে পছন্দের প্রার্থীর মার্কায় সিল মেরে ব্যালট তিনটি আবার সহকারী প্রিসাইডিং অফিসার ও পুলিং অফিসারের সামনেই ব্যালট বাক্সে ভরেন।

শমশেরনগর পশ্চিম বাজার ইউনিটে মোট ভোটার ৩১৫ জনের মাঝে ভোট প্রদান করেন ৩১৩ জন। ভোট প্রদান শেষে এজেন্ট ও প্রার্থীর উপস্থিতিতে ভোট গণনা শেষে প্রকাশ্যে ফলাফল ঘোষণা করা হয়।

নির্বাচন শেষে কোন প্রকার আনন্দ মিছিলও করা হয়নি। এ নির্বাচনে ১৯২টি ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হয়েছেন সিরাজ মিয়া। তার নিকটতম প্রতিদ্বন্ধী জিতু মিয়া ভোট পেয়েছেন ১১১টি। অপর দিকে ১৫৮টি ভোট পেয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন রিয়াজ উদ্দীন।তার নিকতম প্রতিদ্বন্ধী পাবলু আহমদ ভোট পেয়েছেন ১৪৭টি।

এদিকে গত ১৯ অক্টোবর সোমবার শমশেরনগর হাজী মো. উস্তওয়ার বালিকা উচ্চবিদ্যালয় কেন্দ্রে মৌলভীবাজার জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের ২৩৬০-এর অধীন শমশেরনগর উত্তর বাজার ইউনিট সিএনজি অটোরিক্সা চালকসমিতির দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়। এদিনও ভোটাররা ভোট প্রদান করতে এসে কেন্দ্রে পুলিশ সদস্যদের কাছে নিজেদের মোবাইল ফোন রেখে ভেতরে প্রবেশ করেন।

ভোটাররা ব্যালট পেপার ও সিল নিয়ে বুথে গিয়ে পছন্দের প্রার্থীর মার্কায় সিল মেরে ব্যালট তিনটি আবার সহকারী প্রিসাইডিং অফিসার ও পুলিং অফিসারের সামনেই ব্যালট বাক্সে ভরেন।

 শমশেরনগর পশ্চিম বাজার ইউনিটে মোট ভোটার ৩৫৯ জনের মাঝে ভোট প্রদান করেন ৩৫২ জন। নির্বাচনে ২৭৩টি ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হয়েছেন মোস্তফা মিয়া। তার নিকটতম প্রতিদ্বন্ধী আব্দুল আহাদ ভোট পেয়েছেন ৭০টি। সাধারণ সম্পাদক পদে ১৮৪টি ভোট পেয়ে
সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন রাহাত আহমদ আহাদ। তার নিকটতম প্রতিদ্বন্ধী সাহেদুল ইসলাম ভোট পেয়েছেন ১৬৪টি। দুটি কমিটিতে ১৩টি পদে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।

আইনিউজ/মুজিবুর রহমান রঞ্জু

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়