শ্রীমঙ্গল প্রতিনিধি
আপডেট: ২৩:১৯, ২০ অক্টোবর ২০২০
শ্রীমঙ্গলে ২ ইউপিতে নৌকা ও ধানের শীষের জয়
সংগৃহীত
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে মঙ্গলবার(২০ অক্টোবর) সকাল ৯ টা থেকে বিকাল ৫টা পর্যন্ত ১ নং মির্জাপুর ও ২নং ভূনবীর ইউনিয়ন পরিষদ উপনির্বাচনে ১৯টি ভোটকেন্দ্রে শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।
নির্বাচনে ২নং ভূনবীর ইউনিয়নে আওয়ামী লীগ ও অন্যটিতে বিএনপি প্রার্থী বিজয়ী হয়েছেন।
১নং মির্জাপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে লড়াই করে বিএনপির প্রার্থী ধানের শীষ প্রতীকে নির্বাচিত হয়েছেন মো. সুফি মিয়া। বিজয়ী সুফি মিয়ার প্রাপ্ত ভোট সংখ্যা ৬ হাজার ৯৬১ এবং নিকটতম আওয়ামী লীগ প্রার্থী অপূর্ব চন্দ্র দেবের প্রাপ্ত ভোটসংখ্যা ৬ হাজার ৪৬৬।
২নং ভূনবীর ইউনিয়নে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ প্রার্থী আব্দুর রশিদ নৌকা প্রতীকে ৬ হাজার ৪৬৫ ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্ধী স্বতন্ত্র প্রার্থী কাউসার আহমেদ অটোরিক্সা প্রতীকে ৩হাজার ১৫৪ ভোট পেয়েছেন।
রাত ৮টার দিকে উপজেলা রিটানিং অফিসার তপন জ্যোতি অসীম এ ফলাফল ঘোষনা করেন। নির্বাচনে মির্জাপুর ইউনিয়নে ৬৬.১০ ও ভূনবীর ইউনিয়নে ৫৮.৮৪ ভাগ ভোট পড়েছে।
আইনিউজ/পাপ্পু/এসডিপি
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
























