ঢাকা, সোমবার ২৪ আগস্ট ২০২৬,   ভাদ্র ৯ ১৪৩৩

মুজিবুর রহমান রঞ্জু

প্রকাশিত: ২৩:০৫, ২০ অক্টোবর ২০২০
আপডেট: ২৩:১৬, ২০ অক্টোবর ২০২০

কমলগঞ্জে এক ঘণ্টার জন্য সমাজসেবা অফিসার হলো স্কুল ছাত্রী

এক ঘণ্টার জন্য উপজেলা সমাজসেবা অফিসার সুমী রানী কর

এক ঘণ্টার জন্য উপজেলা সমাজসেবা অফিসার সুমী রানী কর

মাত্র এক ঘণ্টার জন্য উপজেলা সমাজসেবা অফিসার। তাও অষ্টম শ্রেণির ছাত্রী। না, বিস্মিত হওয়ার কিছুই নেই। আসলে বিষয়টি ছিল প্রতীকী। মঙ্গলবার মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলা সমাজসেবা অফিসের হলরুমে ব্যতিক্রমী এ কর্মসূচি পালন করা হয়।

‘শিশুর সাথে শিশুর তরে, বিশ্ব গড়ি নতুন করে’ স্লোগানে আন্তর্জাতিক কন্যা দিবস উপলক্ষে ‘রিলায়েন্ট উইমেন ডেভেলপমেন্ট অর্গানাইজেশন, সিলেট’র উদ্যোগে ও প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশের সহযোগিতায় ওয়াই-মুভস প্রকল্পের গার্লস টেইক ওভার-২০২০ কর্মসূচির আওতায় সুবিধাবঞ্চিত কন্যা শিশুদের অধিকার সচেতন করতে এক ঘণ্টার জন্য উপজেলা সমাজসেবা অফিসারের ভূমিকায় অভিনয় করানো হয়।

উপজেলার তিলকপুর গ্রামের অবহেলিত সুবিধাবঞ্চিত শব্দকর সম্প্রদায়ের মেয়ে দয়াময় সিংহ উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী সুমী রানী করকে উপজেলা সমাজসেবা অফিসার ফুলের তোড়া দিয়ে বরণ করেন।

উপজেলা সমাজসেবা অফিসার হিসেবে সুমী রানী কর সুবিধাবঞ্চিত ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে সামাজিক নিরাপত্তা বেষ্টনীর আওতায় এনে বিভিন্ন ধরনের ভাতা নিশ্চিত করতে সবাইকে সহযোগিতার আহ্বান জানান।

এতে সভাপতিত্বে করেন কমলগঞ্জ উপজেলা সমাজসেবা অফিসার প্রাণেশ চন্দ্র বর্মা। রিলায়েন্ট উইমেন ডেভেলপমেন্ট অর্গানাইজেশন, সিলেট এর প্রোগ্রাম ও এডমিন অফিসার মো. মহসিন রেজার সঞ্চালনায় এতে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন লেখক-গবেষক আহমদ সিরাজ, সাংবাদিক প্রনীত রঞ্জন দেবনাথ, সাংবাদিক জয়নাল আবেদীন, প্রকল্প কর্মকর্তা বাবুল কুমার সিংহ, শিশু শিক্ষার্থী সুবর্ণা রানী কর প্রমুখ।

আইনিউজ/মুজিবুর রহমান মঞ্জু

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়