নিজস্ব প্রতিবেদক
মৌলভীবাজারে ভুয়া চিকিৎসক দম্পতির জেল-জরিমানা
সংগৃহীত
র্যাবের অভিযানে মৌলভীবাজারে দুই ভূয়া ডাক্তারকে দণ্ডাদেশ প্রদান করা হয়েছে। মঙ্গলবার বেলা ২টায় ভ্রাম্যমাণ আদালত জেলার কুসুমবাগ এলাকায় অভিযান পরিচালনা করে তাদের দণ্ডাদেশ প্রদান করেন। সম্পর্কে তারা স্বামী-স্ত্রী।
জানা গেছে, দীর্ঘদিন ধরে মৌলভীবাজার সদর থানাধীন কুসুমবাগ এলাকার রাবেল ডিপার্টমেন্টালের উপর ভূয়া ডাক্তার সেজে চিকিৎসা কার্যক্রম চালিয়ে আসছিলো এক দম্পতি। গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৯ সিপিসি-২(শ্রীমঙ্গল ক্যাম্প)এর কোম্পানি কমান্ডার মেজর আহমেদ নোমান জাকি ও এএসপি আফসান-আল-আলম এর সমন্বয়ে গঠিত একটি আভিযানিক মঙ্গলবার বেলা ২টায় অভিযান পরিচালনা করেন।
এ সময় ভুয়া ডাক্তার সেজে প্রতারণা করায় কুমিল্লার মুরাদনগরের ইউসুফ নগর গ্রামের মৃত খোরশেদ মিয়ার ছেলে মো. শফিকুল ইসলাম শান্ত (৪৬) ও তার স্ত্রী খালেদা আক্তার (৩৫)-কে আটক করে র্যাব সদস্যরা।
তাদের কাছ থেকে চিকিৎসার ভূয়া লাইসেন্সও জব্দ করা হয়। পরে তারা নিজেদের অপরাধ ভ্রাম্যমাণ আদালত এর সম্মুখে স্বীকার করলে ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট শফিকুল ইসলাম ( ইউএনও ও নির্বাহী ম্যজিস্ট্রেট, মৌলভীবাজার সদর) মেডিক্যাল ও ডেন্টাল কাউন্সিল আইন ২০১০ এর ২৮(১) ও ২৯(১) লঙ্গন করায় শফিকুল ইসলাম শান্তকে ৩০ দিনের বিনাশ্রম ৬ হাজার ৪৬৬ ও তার স্ত্রী খালেদা আক্তারকে ৫ টাকা অর্থ দন্ড প্রদান করেন। এর পূর্বেও মোবাইল কোর্ট তাদেরকে ১৫ দিন কারাদণ্ড প্রদান করেছিল।
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
























