শ্রীমঙ্গল প্রতিনিধি
আপডেট: ২০:০০, ২১ অক্টোবর ২০২০
দুর্গাপূজায় নিরাপত্তা নিশ্চিতে শ্রীমঙ্গলে পুলিশের মহড়া
শ্রীমঙ্গলে পুলিশের মহড়া
সারাদেশের মতো মৌলভীবাজারের শ্রীমঙ্গলেও স্বাস্থ্যবিধি মেনে শারদীয় দুর্গোৎসব শুরু হতে যাচ্ছে। প্রতিটি মণ্ডপে বইতে চলছে উৎসবের আমেজ। সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব উদযাপনের লক্ষ্যে পূজা কমিটিগুলো প্রয়োজনীয় প্রস্তুতি নিয়েছে।
পুলিশ প্রশাসনও স্বাস্থ্যবিধি বজায় রেখে পূজা অনুষ্ঠানের সব ধরনের উদ্যোগ ইতিমধ্যে নিয়েছে। শারদীয় দূর্গা পুজা সামনে রেখে বুধবার (২১ অক্টোবর) দুপুরে শ্রীমঙ্গল থানা পুলিশের উদ্যোগে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মোটর সাইকেল মহরা অনুষ্ঠিত হয়।
থানা সূত্রে জানা গেছে, ২২ অক্টোবর শুরু হতে যাচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। করোনা মহামারীর কারণে এ বছর আড়ম্বর হচ্ছে না কোনো মণ্ডপে। শিল্পীর নিপুণ হাতের ছোঁয়ায় মৃন্ময়ী প্রতিমা ধীরে ধীরে দেবী রূপ ধারণ করছে। এবার উপজেলার মোট ১৬৬ টি পূজামণ্ডপে পুজা অনুষ্ঠিত হবে।
এ বছর করোনা মুক্তির প্রার্থনা জানিয়ে স্বাস্থ্যবিধি মেনে দুর্গাপূজা অনুষ্ঠানের সব প্রস্তুতি নেয়া হচ্ছে বলে জানান সনাতন ধর্মালম্বীরা।
শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ মো. আব্দুছ ছালেক জানান, পুলিশ প্রশাসনের পক্ষ থেকে পূজা আয়োজনে সরকারি নির্দেশনাগুলো মেনে চলার ব্যাপারে আমরা সতর্ক থাকব। দর্শনার্থীরা যাতে স্বাস্থ্যবিধি মেনে চলে সেজন্য সবার কাছে আহ্বান জানানো হয়েছে। যেকোন জায়গায় কোন ধরনের সমস্যা হলে সরাসরি শ্রীমঙ্গল থানার সরকারি নাম্বারে যোগাযোগ করতেও জানানো হয়েছে।
আইনিউজ/এস.এম/এসডিপি
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
























