ঢাকা, সোমবার ২৪ আগস্ট ২০২৬,   ভাদ্র ৯ ১৪৩৩

মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত: ২০:১৩, ২১ অক্টোবর ২০২০
আপডেট: ২০:১৫, ২১ অক্টোবর ২০২০

হাজী আলাউদ্দিনের মৃত্যতে পরিবেশ মন্ত্রীর শোক

বড়লেখা উপজেলা আওয়ামী লীগের সাবেক প্রচার সম্পাদক, বড়লেখা হাজিগঞ্জ বাজার বণিক সমিতির সভাপতি, বিশিষ্ট সমাজসেবক হাজী আলাউদ্দিন (আলাই ডিলার) এর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের মন্ত্রী মো. শাহাব উদ্দিন এমপি।

মন্ত্রী আজ এক শোক বার্তায় বলেন, বড়লেখা উপজেলা আওয়ামীলীগের দুর্দিনে মরহুম হাজী আলাউদ্দিনের ভূমিকা আওয়ামী পরিবার আজীবন শ্রদ্ধাভরে স্মরণ করবে। এছাড়া একজন সফল ব্যবসায়ী হিসেবে তিনি বড়লেখা হাজীগঞ্জ বাজারে ব্যবসায়ীদের কল্যাণে কাজ করে গেছেন। মন্ত্রী শোক বার্তায় আরো বলেন, তিনি ছিলেন একজন নন্দিত রাজনীতিবিদ, সফল ব্যবসায়ী ও সমাজসেবক। তাঁর বিভিন্ন জনকল্যাণমুখী কর্মকাণ্ড এলাকার অধিবাসীদের কাছে অনুকরণীয় হয়ে থাকবে।

মন্ত্রী মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

উল্লেখ্য, হাজী আলাউদ্দিন (৭৫) বুধবার (২১ অক্টোবর) সন্ধ্যা ছয় টায় বড়লেখা নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৭ ছেলে, এক মেয়ে , আত্মীয়-স্বজন সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

আইনিউজ/এইচকে

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়