ঢাকা, সোমবার ২৪ আগস্ট ২০২৬,   ভাদ্র ৯ ১৪৩৩

মুজিবুর রহমান রঞ্জু

প্রকাশিত: ২১:০৬, ২১ অক্টোবর ২০২০

কমলগঞ্জে সাবেক মহিলা ইউপি সদস্যের ওপর সন্ত্রাসী হামলা

আহত সাবেক মহিলা ইউপি সদস্য নুরজাহান ইসলাম

আহত সাবেক মহিলা ইউপি সদস্য নুরজাহান ইসলাম

পূর্ব বিরোধের জেরে অতর্কিতভাবে সন্ত্রাসী হামলায় মৌলভীবাজারের কমলগঞ্জের পতনঊষার ইউনিয়নের ধুপাটিলা গ্রামের মুক্তিযোদ্ধার স্ত্রী সাবেক মহিলা ইউপি সদস্য নুরজাহান ইসলাম (৫৮) গুরুতর আহত হয়েছেন। মঙ্গলবার(২০ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৭টায় ধূপাটিলা গ্রামে এ ঘটনা ঘটে। 

গুরুতর আহত নুরজাহান ইসলামকে স্থানীয়রা দ্রুত উদ্ধার করে প্রথমে কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হওয়ায় পরবর্তীতে মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালে তাকে স্থানান্তর করা হয়।

গুরুতর আহত মহিলা ইউপি সদস্যা নুরজাহান ইসলামের ছেলে বদরুল ইসলাম রুবেল জানান, জমি সংক্রান্ত পূর্ব বিরোধের জের ধরে মঙ্গলবার সকালে ও দুপুরে পার্শ্ববর্তী বাড়ির মৃত করামত উল্যার ছেলে প্রবাস ফেরত জসিম মিয়া (৪২) তাদের বাড়িতে গিয়ে আমার মাকে হুমকি প্রদান করে। সন্ধ্যায় আমার মা পাওনা ১ লক্ষ টাকা দিতে গ্রামের ব্যবসায়ী সনওয়ার মিয়ার দোকানে যান।

এ সময় কোন কিছু বুঝে উঠার আগে পূর্ব পরিকল্পিতভাবে জসিম মিয়া ও তার সহযোগিরা লোহার রড দিয়ে আমার মায়ের মাথাসহ শরীরেরবিভিন্ন স্থানে আঘাত করে রক্তাক্ত জখম করে।

গুরুতর আহত অবস্থায় স্থানীয় লোকজন তার মা নুরজাহান ইসলামকে উদ্ধার করে কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে যান। অবস্থার অবনতি হওয়ায় পরবর্তীতে মৌলভীবাজার ২৫০শয্যা বিশিষ্ট হাসপাতালে স্থানান্তর করা হয়। এ ঘটনায় কমলগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করা হয়।

ঘটনার খবর পেয়ে কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গুরুতর আহত সাবেক মহিলা ইউপি সদস্য নুরজাহান ইসলামকে দেখতে যান কমলগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি আছলম ইকবাল মিলন, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান বিলকিস বেগম, কমলগঞ্জ সদর ইউপি চেয়ারম্যান আব্দুল হান্নানসহ যুবলীগ, ছাত্রলীগের নেতৃবৃন্দ।

এ ব্যাপারে জানতে চাইলে অভিযুক্ত জসিম উদ্দিনকে পাওয়া না গেলেও তার বড় ভাই নঈমুল আলম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, জমি সংক্রান্ত পূর্ব বিরোধ রয়েছে।

তবে এ ধরণের হামলা ও মারধর মোটেই ঠিক হয়নি। তিনি এ ঘটনায় নিজেও মর্মাহত বলে জানান। কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুর রহমান বলেন, এ ঘটনাটি আমি অবগত হয়েছি। তদন্তক্রমে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

আইনিউজ/মুজিবুর রহমান রঞ্জু

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়