নিজস্ব প্রতিবেদক
আপডেট: ২২:৪৮, ২১ অক্টোবর ২০২০
মৌলভীবাজারে পূজা মণ্ডপ পরিদর্শনে জেলা প্রশাসক
মণ্ডপ পরিদর্শনকালে জেলা প্রশাসক মীর নাহিদ আহসান
বৃহস্পতিবার থেকে সারাদেশের মতো স্বাস্থ্যবিধি মেনে মৌলভীবাজারেও শুরু হতে যাচ্ছে সনাতন ধর্মালম্বীর সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজা। বৃহস্পতিবার থেকেই সকল মণ্ডপে বইবে উৎসবের আমেজ। সরকার নির্দেশিত স্বাস্থ্যবিধি পরিপূর্ণভাবে মেনে উৎসব উদযাপনের লক্ষ্যে পূজা কমিটিগুলো প্রয়োজনীয় প্রস্তুতি নিয়েছে।
এদিকে বুধবার (২১ অক্টোবর) মৌলভীবাজারের বিভিন্ন পূজা মণ্ডপ ঘুরে দেখেছেন জেলা প্রশাসক মীর নাহিদ আহসান। এ সময় দুর্গাপূজা উপলক্ষে চলমান প্রস্তুতি, নিরাপত্তা ও অন্যান্য কার্যক্রম পরিদর্শন করেন।

পরিদর্শনকালে পূজা উদযাপনের সাথে জড়িত ব্যক্তিবর্গের সাথে শারদীয় দুর্গাপূজা সংশ্লিষ্ট সামগ্রিক বিষয়ে আলোচনা করেন ও জেলা প্রশাসন কর্তৃক প্রয়োজনীয় সকল প্রকার সহায়তা প্রদানের প্রতিশ্রুতি ব্যক্ত করেন তিনি।
উল্লেখ্য, বৃহস্পতিবার ষষ্ঠী পূজার মধ্যদিয়ে শুরু হবে পাঁচদিনের পূজা যা আগামী ২৬ অক্টোবর সোমবার বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জনের মধ্যদিয়ে শেষ হবে। ভক্তরা পৃথিবীর সব মানুষকে করোনা মুক্ত রাখার জন্য এবার দেবীর কাছে প্রার্থনা জানাবেন। করোনাভাইরাস সংক্রমণ এড়াতে এবছর বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠান সংক্ষিপ্ত করা হয়েছে।
আইনিউজ/এসডিপি
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
























