নিজস্ব প্রতিবেদক
মৌলভীবাজার জেলা পুলিশের মণ্ডপ পরিদর্শন ও মহড়া
পূজা মণ্ডপে পরিদর্শনে মৌলভীবাজার জেলা পুলিশ
সনাতন ধর্মালম্বীদের প্রধান ধর্মীয় উৎসব দুর্গাপূজা শুরু হচ্ছে বৃহস্পতিবার থেকে। এই উপলক্ষ্যে স্বাস্থ্যবিধি বজায় রেখে শান্তিপূর্ণভাবে পূজা উদযাপনের সব ধরনের প্রস্ততি নিয়েছে মৌলভীবাজার জেলা পুলিশ।
বুধবার (২১ অক্টোবর) পুলিশ সুপার ফারুক আহমেদের নেতৃত্বে বিভিন্ন মণ্ডপ পরিদর্শন করেছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। পরিদর্শন শেষে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মোটর সাইকেল মহড়া অনুষ্ঠিত হয়।
মণ্ডপ পরিদর্শনের সময় সরকারি নির্দেশনা মেনে পূজা উদযাপন করতে সবাইকে সতর্ক করা হয়। তাছাড়া দর্শনার্থীরা যাতে স্বাস্থ্যবিধি মেনে চলেন এ ব্যাপারে পূজা উদযাপন পরিষদের নেতাদের আহবান জানান পুলিশ সুপার।

এ সময় অতিরিক্ত পুলিশ সুপার হাসান মোহাম্মদ নাসের রিকাবদার,অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল জিয়াউর রহমান, মডেল থানা অফিসার ইনচার্য ইয়াছিনুল হক,ওসি তদন্ত পরিমল দেবসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বৃহস্পতিবার ষষ্ঠী পূজার মধ্য দিয়ে দুর্গাপূজার আনুষ্ঠানিকতা শুরু হবে। এরপর ২৩ অক্টোবর সপ্তমী, ২৪ অক্টোবর অষ্টমী, ২৫ অক্টোবর নবমী শেষে ২৬ অক্টোবর (সোমবার) দশমী তিথিতে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে দুর্গাপূজার আনুষ্ঠানিকতা।
আইনিউজ/এসডিপি
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
























