ঢাকা, সোমবার ২৪ আগস্ট ২০২৬,   ভাদ্র ৯ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৩:৩৪, ২১ অক্টোবর ২০২০
আপডেট: ২৩:৩৭, ২১ অক্টোবর ২০২০

পূজা মণ্ডপে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী দিলেন মৌলভীবাজারের মেয়র

সুরক্ষা সামগ্রী প্রদান করছেন পৌর মেয়র ফজলুর রহমান

সুরক্ষা সামগ্রী প্রদান করছেন পৌর মেয়র ফজলুর রহমান

সরকার নির্দেশিত স্বাস্থ্যবিধি মেনে বৃহস্পতিবার থেকে সারাদেশে শুরু হচ্ছে শারদীয় দুর্গোৎসব। করোনাভাইরাসের কারণে উৎসব সংশ্লিষ্ট বিষয়গুলো পরিহার করে শুধুমাত্র সাত্ত্বিক ভাবেই অনুষ্ঠিত হচ্ছে এবারের পূজা।

যার ব্যতিক্রম নয় মৌলভীবাজার জেলা। করোনার সংক্রমণ রোধ করে দুর্গাপূজা উদযাপনে এরই মধ্যে প্রস্তুত হয়েছে জেলার মণ্ডপগুলো। পূজা উদযাপন পরিষদের পাশাপাশি জেলা পুলিশও সকল ধরণের প্রস্তুতি সম্পন্ন করেছে।

এদিকে স্বাস্থ্যবিধি নিশ্চিতে বুধবার পৌর এলাকার প্রতিটি মণ্ডপে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী দিয়েছেন পৌর মেয়র ফজলুর রহমান। সামগ্রী প্রদান করে তিনি সংশ্লিষ্ট সবাইকে নির্বিঘ্নে পূজা উদযাপন করতে আহবান জানান।

একই দিনে শহরের বিভিন্ন মণ্ডপ পরিদর্শন করেছেন জেলা প্রশাসক মীর নাহিদ আহসান এবং পুলিশ সুপার ফারুক আহমেদ। এ সময় সরকারি নির্দেশনা মেনে পূজা উদযাপন করতে সবাইকে সতর্ক করা হয়।

বৃহস্পতিবার ষষ্ঠী পূজার মধ্যদিয়ে শুরু হবে পাঁচদিনের পূজা যা আগামী ২৬ অক্টোবর সোমবার বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জনের মধ্যদিয়ে শেষ হবে।

 আইনিউজ/এসডিপি

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়