শ্রীমঙ্গল প্রতিনিধি
শ্রীমঙ্গলে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত
জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপন
আলোচনা সভা, র্যালি ও সড়ক সচেতনতা কার্যক্রমের মধ্য দিয়ে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে পালিত হয়েছে জাতীয় নিরাপদ সড়ক দিবস।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) দিবসটি উপলক্ষে নিরাপদ সড়ক চাই শ্রীমঙ্গল উপজেলা শাখার উদ্যোগে একটি র্যালি বের হয়। র্যালিটি কলেজ সড়ক থেকে বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে কলেজ সড়কের স্টার কমিউনিটি সেন্টারে দুর্ঘটনা প্রতিরোধে বিশেষ ভূমিকা রাখায় গুণীজন সম্মাননা স্মারক প্রদান করা হয়।
এসময় নিরাপদ সড়ক চাই কেন্দ্রীয় কমিটির আজীবন সদস্য ডা. হরিপদ রায়ের সভাপতিত্বে ও নিরাপদ সড়ক চাই শ্রীমঙ্গল শাখার সভাপতি আমজাদ হোসেন রনির সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা নজরুল ইসলাম।
বিশেষ অতিথি ছিলেন মৌলভীবাজার সিনিয়র সহকারী পুলিশ সুপার আশরাফুজ্জামান, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মিতালী দত্ত, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সাজ্জাদ হোসেন চৌধুরী, শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুছ ছালেক, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর স্টেশন ব্যবস্থাপক মো. আজিজুল হক রাজন, ট্রাফিক পুলিশ পরিদর্শক (টি.আই) মো. আবু সাঈদ। এসময় সড়ক দুর্ঘটনা প্রতিরোধে বিশেষ ভূমিকা রাখায় ১০ জনকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।
আইনিউজ/এস.এম/এসডিপি
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
























