কুলাউড়া প্রতিনিধি
কুলাউড়ায় ট্রাকের চাপায় কিশোরের মৃত্যু
ফাইল ছবি
মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার পৃথিমপাশার রবিরবাজারে ট্রাক চাপায় পৃষ্ট হয়ে তানভীর হোসেন কাওসার (১৩) নামে বাইসাইকেল আরোহী এক কিশোরের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (২২অক্টোবর) দুপুর ১টা ৩০ মিনিটের দিকে পূর্ব রবিরবাজারের ইউনিয়ন পরিষদ অফিস সংলগ্ন সড়কে এ দুর্ঘটনাটি ঘটে। কাওসার পৃথিমপাশা ইউনিয়নের উত্তর বুধপাশা গ্রামের মো. জহির আলীর ছেলে।
জানা যায়, বৃহস্পতিবার দুপুরের দিকে কাওসার বাইসাইকেলযোগে রবিরবাজার থেকে বাড়ি ফিরছিলো। পূর্ব রবিরবাজার পৃথিমাপাশা ইউনিয়ন পরিষদ অফিস সংলগ্ন এলাকায় পৌঁছামাত্র বিপরীত দিক থেকে আসা ইট বোঝাই একটি ট্রাকের পেছনের চাকার নিচে মাথা পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যায় কাওসার।
স্থানীয়রা ট্রাকটি আটক করে এবং কুলাউড়া থানা পুলিশ ও ফায়ার সার্ভিসকে খবর দেয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল ঘটনাস্থল থেকে তার লাশ উদ্ধার এবং পুলিশ ট্রাকটি (মৌলভাবাজার- ড ১১ ০৫২০) থানায় নিয়ে আসে।
কুলাউড়া থানার এ এস আই পরিমল চন্দ্র দাস বলেন, এ ব্যাপারে আইনী ব্যবস্থা গ্রহণ করা হবে। লাশ ময়না তদন্তের জন্য পাঠানোর ব্যবস্থা করা হবে।
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
























