ঢাকা, সোমবার ২৪ আগস্ট ২০২৬,   ভাদ্র ৯ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক, কমলগঞ্জ

প্রকাশিত: ১৯:৫০, ২২ অক্টোবর ২০২০

ঘরের চালায় ফাঁস দিয়ে দুই সন্তানের জনকের আত্মহত্যা

মৌলভীবাজারের কুলাউড়ার সীমান্তবর্তী শরীফপুর ইউনিয়নের বেরীগাঁও-এ নিজের বসত ঘরের চালার সাথে দড়ি দিয়ে ফাঁস দিয়ে দুই সন্তানের জনক আত্মহত্যা করেছে! তার নাম খলিল মিয়া (২৫)। বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টায় এ ঘটনাটি ঘটে।

শরীফপুর ইউনিয়নের বেরীগাঁও  গ্রামবাসী সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টায় আব্দুল জলিলের ছেলে খলিল মিয়া পরিবার সদস্যদের অজান্তে নিজ বসত ঘরের চালার সাধে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করে! তার দুটি মেয়ে রয়েছে। তবে কি কারণে সে আত্মহত্যা করেছে তার কোন কারণ জানা যায়নি।

শরীফপুর ইউনিয়নের চেয়ারম্যান মো. জুনাব আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাটি কুলাউড়া থানা কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। থানা থেকে পুলিশ সদস্যরা এসে লাশটি উদ্ধার করে নিয়ে যাবে।

আইনিউজ/এইচকে
 

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়