ঢাকা, সোমবার ২৪ আগস্ট ২০২৬,   ভাদ্র ৯ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২১:১৭, ২২ অক্টোবর ২০২০
আপডেট: ২১:১৮, ২২ অক্টোবর ২০২০

করোনায় ক্ষতিগ্রস্তদের মৌলভীবাজার জেলা প্রশাসনের পূজার উপহার

ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে শুভেচ্ছা উপহার প্রদান

ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে শুভেচ্ছা উপহার প্রদান

করোনাভাইরাসের সংক্রমণে মৃত্যুবরণকারী ব্যক্তির ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা উপহার প্রদান করেছে মৌলভীবাজার জেলা প্রশাসন।

বৃহস্পতিবার মৌলভীবাজারের জেলা প্রশাসক মীর নাহিদ আহসান ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে শুভেচ্ছা উপহার হিসেবে আর্থিক সহায়তা প্রদান করেন। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক ও আইসিটি) মামুনুর রশীদ, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব ও শিক্ষা)  মল্লিকা দে, ক্ষতিগ্রস্ত পরিবারের ব্যক্তিবর্গ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সম্মানিত প্রতিনিধিগণ।

শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা উপহার পেয়ে ক্ষতিগ্রস্ত পরিবারের এক সদস্য বলেন, করোনা তাদের পরিবারের  সদস্যদের পূজার আনন্দ অনেকটাই ম্লান করে দিয়েছে। জেলা প্রশাসনের নিকট থেকে এই শুভেচ্ছা উপহার পেয়ে তাদের সামান্য কিছুটা হলেও ভালো লাগছে এটা ভেবে যে মাননীয় প্রধানমন্ত্রী এবং জেলা প্রশাসন তাদের পাশে রয়েছে।

শুভেচ্ছা উপহার প্রদান অনুষ্ঠানে জেলা প্রশাসক মীর নাহিদ আহসান বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল হতে করোনায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা উপহার প্রদানের মাধ্যমে সকলের কাছে তিনি এই বার্তাটি পৌছাতে চান যে, মাননীয় প্রধানমন্ত্রী আমাদের সবার জন্য ভাবেন, আমাদের সবার পাশে রয়েছেন।

অতঃপর তিনি করোনায় ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের সকল প্রকার সহায়তা প্রদানের প্রতিশ্রুতি ব্যক্ত করেন এবং যেকোন প্রয়োজনে জেলা প্রশাসনের সাথে যোগাযোগ করতে অনুরোধ করেন।

আইনিউজ/বি.সি/এসডিপি

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়