ঢাকা, সোমবার ২৪ আগস্ট ২০২৬,   ভাদ্র ৯ ১৪৩৩

মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত: ১৯:৩৪, ২৩ অক্টোবর ২০২০

কমলগঞ্জে ১৯১ বোতল ভারতীয় মদসহ এক নারী আটক

মৌলভীবাজারের কমলগঞ্জে ১৯১ বোতল ভারতীয় মদসহ নার্গিস আক্তার (৩০) নামে এক নারীকে আটক করেছে পুলিশ। 

শুক্রবার (২৩ অক্টোবর) ভোরে উপজেলার মাধবপুর ইউনিয়নের ধলাইপার এলাকা থেকে তাকে আটক করা হয়। নার্গিস আক্তার কমলগঞ্জ উপজেলার ধলাইপার গ্রামের মাদক ব্যবসায়ী শাহিন মিয়ার স্ত্রী।

কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. আরিফুর রহমান বলেন, গোপন সূত্রে খবর পেয়ে মদসহ নার্গিসকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে মাদক আইনে থানায় মামলা হয়েছে। 

আইনিউজ/এজেএল 

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়