ঢাকা, সোমবার ২৪ আগস্ট ২০২৬,   ভাদ্র ৯ ১৪৩৩

কুলাউড়া প্রতিনিধি

প্রকাশিত: ১৯:৫১, ২৩ অক্টোবর ২০২০
আপডেট: ১৯:৫৭, ২৩ অক্টোবর ২০২০

কুলাউড়ায় এক ব্যক্তির ঝুলন্ত লাশ উদ্ধার 

মৌলভীবাজারের কুলাউড়ায় খলিলুর রহমান (৩৫) নামে এক ব্যক্তিরে ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২২ অক্টোবর) রাতে উপজেলার শরীফপুর ইউনিয়নের সঞ্জরপুর গ্রাম থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহত খলিলুর রহমান একই গ্রামের আব্দুল মালিকের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, পা‌রিবা‌রিক বিভিন্ন বিষয় নিয়ে দীর্ঘদিন ধরে স্ত্রীর সঙ্গে খলিলের ঝগড়া চলছিল। এরই জেরে বৃহস্পতিবার রাতে পরিবারের সদস্যদের অজান্তে নিজ বাড়িতে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন খলিল। খবর পে‌য়ে পুলিশ গিয়ে তার লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।

কুলাউড়া থানার উপপরিদর্শক (এসআই) মাসুদ আলম ভুঁইয়া জানান, লাশ ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার মর্গে পাঠানো হয়েঠে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। 

আইনিউজ/এজেএল 

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়