ঢাকা, সোমবার ২৪ আগস্ট ২০২৬,   ভাদ্র ৯ ১৪৩৩

কমলগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ১৯:৫৪, ২৩ অক্টোবর ২০২০
আপডেট: ২০:০৬, ২৩ অক্টোবর ২০২০

কমলগঞ্জে পূজা উপলক্ষে বস্ত্র ও খাদ্য সামগ্রী বিতরণ

বস্ত্র ও খাদ্য বিতরণ

বস্ত্র ও খাদ্য বিতরণ

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে মৌলভীবাজারের  কমলগঞ্জে সনাতন ধর্ম সার্বজনীন সেবা সংঘের উদ্যোগে আড়াইশো দুঃস্থ পরিবারের মাঝে শাড়ি, লুঙ্গি ও খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

বৃহস্পতিবার (২২ অক্টোবর)  বিকাল সাড়ে চারটায় উপজেলার আদমপুর ইউনিয়নের উত্তরভাগ সনাতন ধর্ম সার্বজনীন সেবা সংঘের  উৎসব উদযাপন কমিটির সভাপতি অমিয় অধিকারীর সভাপতিত্বে ও প্রতিষ্ঠাতা সম্পাদক রঞ্জিত অধিকারীর সঞ্চালনায় বস্ত্র ও খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কমলগঞ্জ প্রেসক্লাবের সহ-সভাপতি শাব্বির এলাহী।

উল্লেখ্য উত্তরভাগ সনাতন ধর্ম সার্বজনীন সেবা সংঘ প্রতিষ্ঠার পর থেকে প্রতিবছর  দুস্থ পরিবারের মাঝে খাদ্য ও  বস্ত্র সামগ্রী এবং অদম্য মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান করা হয়।

আইনিউজ/এস.এ/এসডিপি

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়