ঢাকা, সোমবার ২৪ আগস্ট ২০২৬,   ভাদ্র ৯ ১৪৩৩

কুলাউড়া প্রতিনিধি

প্রকাশিত: ১৯:২৪, ২৪ অক্টোবর ২০২০

কুলাউড়ায় গ্রেনেড উদ্ধার 

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলা থেকে একটি পরিত্যক্ত গ্রেনেড উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (২৩ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার বরমচাল ইউনিয়নের নন্দনগর আকিলপুর এলাকা থেকে গ্রেনেডটি উদ্ধার করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার বরমচালের নন্দনগর আকিলপুর এলাকায় বিকেলে মাটি খুঁড়তে গিয়ে গ্রেনেডের মতো একটি বস্তু দেখতে পায় স্থানীয় বাসিন্দা। বিষয়টি সন্দেহ হলে তিনি পুলিশকে খবর দেন। খবর পেয়ে পুলিশ সেটি উদ্ধার করে থানায় নিয়ে আসে। স্থানীয়দের ধারণা, এটি স্বাধীনতার পূর্বে কেউ গ্রেনেডটি (১৯৬৯ সালের খোদাই করা) মাটির গভীরে পুঁতে রাখা শক্তিশালী গ্রেনেড।

কুলাউড়া থানার ওসি ইয়ারদৌস হাসান গ্রেনেড উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে জানান, উদ্ধারকৃত গ্রেনেডটি অব্যবহৃত এবং পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়েছে।

আইনিউজ/এজেএল
 

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়