মৌলভীবাজার প্রতিনিধি
আপডেট: ০১:২৮, ২৫ অক্টোবর ২০২০
রায়হান হ্যতাকাণ্ড
পুলিশ বা জনগণ কেউই আইনের উর্ধ্বে নয়, সকল আসামী ধরা পড়বে : ডিআইজি
পুলিশের সিলেট রেঞ্জের ডিআইজি মফিজ উদ্দিন আহমদ রায়হান হত্যাকাণ্ড প্রসঙ্গে বলেছেন ‘পুলিশ বা জনগণ কেউই আইনের উর্ধ্বে নয়। যারাই হত্যাকাণ্ডের সাথে জড়িত সবাইকে আইনের আওতায় আনা হবে।এরই মধ্যে যারা এই কর্মকাণ্ডের সাথে জড়িত ছিল তাদের সাসপেন্ড করা হয়েছে, মামলা হয়েছে। পর্যায়ক্রমে সকল আসামী ধরা পড়বে’।
-মৌলভীবাজারে পূজা মন্ডপ পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন ডিআইজি।
শনিবার (২৪ অক্টোবর) রাতে মৌলভীবাজার শহরে মহেশ্বরী পূজা মন্ডপ পরিদর্শন করেন পুলিশের সিলেট রেঞ্জের ডিআইজি মফিজ উদ্দিন আহমদ।
এসময় উপস্থিত ছিলেন মৌলভীবাজার পুলিশ সুপার ফারুক আহমেদ, পৌর মেয়র ফজলুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার হাসান মোহাম্মদ নাসের রিকাবদার, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জিয়াউর রহমানসহ জেলা পুলিশের অন্যান্য কর্মকর্তারা।
মহেশ্বরী পূজা মন্ডপে উৎসবমূখর পরিবেশে দর্শনার্থীদের উপস্থিতি দেখে সন্তুষ্টি প্রকাশ করেন ডিআইজি। এ সময় তিনি আরো বলেন দূর্গোসবকে সার্বজনীন করতে জেলার প্রতিটি পূজা মন্ডপে সবার সহযোগিতায় কাজ করছে পুলিশ। শান্তিপূর্নভাবে পূজা শেষ হবে এই আশাবাদ ব্যক্ত করেন তিনি।
এ সময় এস আই আকবর দেশে আছে কি-না সাংবাদিকদের এমন প্রশ্নের উত্তরে ডিআইজি বলেন এই মামলাটি পিবিআই তদন্ত করছে। তারা বিষয়টির গভীরে গিয়ে তদন্ত করছে।
আইনিউজ/এইচকে
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
























