মুজিবুর রহমান রঞ্জু
লাউয়াছড়া উদ্যানে গাছ চুরি বিতর্ক: রেঞ্জ কর্মকর্তা বদলি
সবুজ ঝোাপজঙ্গলের মধ্যে পড়ে আছে গাছের গুড়ি
“বন যতদিন থাকবে, ততদিন গাছ চুরি হবে। স্বল্প এই জনবল দিয়ে ১২৫০ হেক্টরের লাউয়াছড়া বিশাল বন রক্ষা করা খুবই কঠিন।” বনের গাছ চুরি নিয়ে সম্প্রতি এ ধরণের বিতর্কিত উক্তি করেছিলেন, বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের লাউয়াছড়া বনরেঞ্জ কর্মকর্তা মোনায়েম হোসেন।
এছাড়াও তিনি লাউয়াছড়ায় গাছ চুরি নিয়ে সংবাদ প্রকাশ বিষয়ে সাংবাদিকদেরও দোষারূপ করেছিলেন। এ নিয়ে অতি সম্প্রতি গণমাধ্যমে সংবাদ প্রকাশ হলে বন্যপ্রানী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ রোববার (২৫ অক্টোবর) রাতেই লাউয়াছড়া বনরেঞ্জ কর্মকর্তা মোনায়েম হোসেনকে বদলি করে।
মৌলভীবাজারের কমলগঞ্জের লাউয়াছড়া জাতীয় উদ্যানের টিলা থেকে রাতের আঁধারে গাছ চুরি অব্যাহত থাকে। সম্প্রতি বনের দু’টি টিলা ঘুরে কেটে নেয়া ৬ টি গাছের তাজা গুড়ি পাওয়া যায়। এতে বন্যপ্রাণীর জন্য বাড়ছে হুমকি।
অনুসন্ধানে জানা যায়, লাউয়াছড়া জাতীয় উদ্যানের বাঘমারা বন ক্যাম্প সংলগ্ন মন্ত্রির টিলা থেকে অতি সম্প্রতি মেহগনি ও চিকরাশি প্রজাতির ছয়টি গাছ চুরি হয়েছে। স্বাক্ষী হয়ে পড়ে আছে এসব গাছের গুড়ি। বন্যপ্রানী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের অনুসন্ধানে গত এক বছরে শতাধিক মূল্যবান গাছ চুরির প্রমাণ পাওয়া যায়।
এসব বিষয় বন্যপ্রানী ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের উর্দ্ধতন কর্মকর্তাদের কোন ভাবেই অবহিত করেননি লাউয়াছড়া বনরেঞ্জ কর্মকর্তা মোনায়েম হোসেন। বাঘমারা ক্যাম্পের সম্মুখে ও মুজিবের উঠনি টিলার কিছু অংশে গত আগস্ট মাসের শেষে কেটে নেয়া চারটি গাছের গোড়া পরিত্যক্ত অবস্থায় পাওয়া যায়। একাধিক প্রিন্ট ও টিভি চ্যানেলে এগুলোর উপর প্রতিবেদন প্রচার হয়েছে। এর ভিত্তিতেই লাউয়াছড়া বন্যপ্রানী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের সংশ্লিষ্ট উর্দ্ধতন কর্তৃপক্ষের নির্দেশে লাউয়াছড়া বনরেঞ্জ কর্মকর্তা মোনায়েম হোসেনকে বদলি করা হয়েছে।
আকস্মিক বদলি সম্পর্কে জানতে চেয়ে সোমবার একাধিক বার লাউয়াছড়া রেঞ্জ কর্মকর্তা মোনায়েম হোসেন মুঠোফোনে কথা বলার চেষ্টা করলেও মুঠোফোন বন্ধ পাওয়া যায়।
বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা রেজাউল করিম চৌধুরী লাউয়াছড়া বনরেঞ্জ কর্মকর্তা মোনায়েম হোসেনের বদলির সত্যতা নিশ্চিত করে বলেন, তার স্থলে এখনও কাউকে দায়িত্ব দেওয়া হয়নি। আর লাউয়াছড়া জাতীয় উদ্যানের গাছ চুরি ও বনরেঞ্জ কর্মকর্তার দায়িত্বে অবহেলা নিয়ে বিভাগীয় কোন ব্যবস্থা গ্রহন করা হবে কিনা তা সংশ্লিষ্ট উর্দ্ধতন কর্তৃপক্ষ জানবেন। এ নিয়ে একন কোন বক্তব্য দেওয়া যাচ্ছে না বলে তিনি জানান।
আইনিউজ/এসডিপি
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
























