ঢাকা, সোমবার ২৪ আগস্ট ২০২৬,   ভাদ্র ৮ ১৪৩৩

মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত: ১৮:২৩, ২৭ অক্টোবর ২০২০
আপডেট: ১৮:২৮, ২৭ অক্টোবর ২০২০

রাষ্ট্রীয় মর্যাদায় সমাহিত হলেন বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালিক

পুলিশের সাবেক ডিআইজি বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালিক মঙ্গলবার (২৭ অক্টোবর) রাজধানীর সিএমএইচে মারা গেছেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিলো ৭০ বছর। তিনি বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন। সিএমএইচে চিকিৎসাধীন ছিলেন।

মঙ্গলবার বিকেলে বাদ আসর মৌলভীবাজার সদর উপজেলার বাউরবাগে উপজেলা নির্বাহি অফিসার শরীফুল ইসলামের নেতৃত্বে গার্ড অব্ অনার শেষে বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালিক নিজ গ্রামে পারিবারিক কবরস্থানে তাঁকে সমাহিত করা হয়।

মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। তাঁর একমাত্র ছেলে কুমিল্লা সদর উপজেলার সহকারি কমিশনার (ভূমি) হিসেবে কর্মকর্ত আছেন।

অবসরপ্রাপ্ত ডিআইজি বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালিকের মৃত্যুতে জেলা প্রশাসক মীর নাহিদ আহসান এবং উপজেলা নির্বাহি অফিসার শরীফুল ইসলাম গভীর শোক ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

আইনিউজ/এইচকে

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়