মুজিবুর রহমান রঞ্জু
মহানবীর ব্যঙ্গাত্মক কার্টুন প্রদর্শনের প্রতিবাদে মানববন্ধন
মানববন্ধন
ফ্রান্সে মহনবী হযরত মোহাম্মদ (স:)-কে ব্যঙ্গ করে চিত্র প্রদর্শনের প্রতিবাদে মুসলিম জাহানে প্রতিবাদের ঝড় উঠেছে। এ প্রতিবাদ এখন ছড়িয়ে পড়েছে বাংলাদেশের শহর থেকে শুরু করে প্রত্যন্ত অঞ্চলে।
মৌলভীবাজারের কমলগঞ্জের শমশেরনগর বাজার পঞ্চ মোহনায় সুন্নী ইমাম উলামা পরিষদের আয়োজনে মঙ্গলবার সকাল ১১টায় মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।
মানববন্ধন চলাকালে বড়চেগ সুন্নীয়া দাকির মাদ্রাসার সুপার ও সুন্নী ইমামউলামা পরিষদের সভাপতি মাওলানা তাজুর ইসলামের সভাপতিত্বে সুন্নী ইমামউলামা পরিষদের মৌলভীবাজার জেলা কমিটির নেতৃবৃন্দের, আহলে সুন্নত ওয়ালজামায়াত ও ইসলামী ছাত্র সেনার নেতৃবৃন্দের উপস্থিতিতে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
সভায় বক্তব্য রাখেন শমশেরনগর বণিক কল্যাণ সমিতির সাবেক সভাপতি আব্দুল মালিক বাবুল, আহলে সুন্নত ওয়াল জামায়াতের নেতা ইজ্জাদুর রহমান সজ্জাদ, দুরুদ আলী, আব্দুল মুকিত হাসানী প্রমুখ।
বিকাল সাড়ে ৪টায় আবার তালামীযে ইসলাম বাংলাদেশ শমমেরনগর শাখার সভাপতি সাইফুল ইসলামের সভাপতিত্বে মানববন্ধন ও প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন আব্দুল মালিক বাবুল, ইউপি সদস্য ফারুক আহমদ, শিক্ষক হেলাল উদ্দীন প্রমুখ।
উভয় প্রতিবাদ সভায় বক্তারা সরকারিভাবে ফ্রান্সের এ কার্যকলাপের জন্য জাতিসংঘের নিকট বিচার প্রার্থনা করেন। সবাইকে ফরাসী পণ্য বয়কটেরও দাবি জানান। প্রতিবাদ সভা শেষে ফ্রান্সের প্রধানমন্ত্রীর এ কার্যকলাপে ইহুদীদের শাস্তি দিয়ে হেদায়েত করতে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।
আইনিউজ/মুজিবুর রহমান রঞ্জু
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
























