মৌলভীবাজার প্রতিনিধি
আপডেট: ২২:৪৫, ২৭ অক্টোবর ২০২০
মৌলভীবাজারে বিশ্ব অকুপেশনাল থেরাপি দিবস পালিত
বিশ্ব অকুপেশনাল থেরাপি দিবস ২০২০ পালিত
বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে সিআরপি মৌলভীবাজারের উদ্যোগে পালিত হয়েছে বিশ্ব অকুপেশনাল থেরাপি দিবস ২০২০। মঙ্গলবার সন্ধায় “পুনরায় কল্পনা করা” এই শ্লোগানকে সামনে রেখে প্রতিবন্ধীদের নিয়ে কেক কেটে দিবসটির উদ্বোধন করেন প্রতিষ্ঠানটির কর্মকর্তারা।
পরে সিআরপি মৌলভীবাজারের ক্লিনিক্যাল অকুপেশনাল থেরাপিস্ট আয়শা আক্তারের সভাপতিত্বে এ বিষয়ে সচেতনতামূলক আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন প্রতিষ্ঠানটির সিনিয়র থেরাপিস্ট নুরুজ্জামান।

এ সময় আরো বক্তব্য দেন প্রতিষ্ঠানটি থেকে সেবা গ্রহণকারী শারীরিক প্রতিবন্ধী সৈয়দ ফয়সার ইসলাম, অবসর প্রাপ্ত শিক্ষক অঞ্জনা ঘোষ, মো. জাহিদ মিয়া ও বিশিষ্ট সমাজসেবী পংকজ কুমার দত্ত।
আলোচনাসভা শেষে রাত ৮টা পর্যন্ত শারীরিক প্রতিবন্ধীদের নিয়ে আয়োজন করা হয় অকুপেশন থেরাপি সেশন। সেখানে খেলাধুলার মাধ্যমে থেরাপি প্রদান ও বিজয়ীদের পুরস্কার বিতরণ করা হয়।
আইনিউজ/বি.সি।/এসডিপি
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
























