মুজিবুর রহমান রঞ্জু
আপডেট: ২০:০৮, ২৮ অক্টোবর ২০২০
কমলগঞ্জে ভোক্তা অধিকারের অভিযানে জরিমানা
ভোক্তা অধিকারের অভিযান
মৌলভীবাজারের কমলগঞ্জের শমশেরনগর বাজারে বুধবার (২৮ অক্টোবর) দুপুরে অভিযান পরিচালনা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এ সময় বিভিন্ন অনিয়মের দায়ে বাজারের কয়েকটি দোকানে জরিমানা করা হয়।
ভোক্তা অধিকারের সহকারি পরিচালক আল আমীনের নেতৃত্বে এবং পুলিশি সহায়তায় এই অভিযান পরিচারিত হয়। অভিযানকালে রাস্তার পাশে খোলা অবস্থায় খাদ্য পণ্য রেখে বিক্রয় করা, ধার্যকৃত মূল্য থেকে অধিক মূল্যে আলু বিক্রয় করা, মূল্য তালিকা না রাখা, ওজনে কম দেওয়াসহ বিভিন্ন অনিয়মের দায়ে ইয়ারপোর্ট রোডে জনি হোটেলকে ২ হাজার টাকা, নছির আলীর সবজি দোকানকে ৫ শত টাকা, পাল ষ্টোরকে ১ হাজার টাকা ও হারুন মিয়ার মাংস দোকানকে ১ হাজার টাকা জরিমানা করা হয়।
এদিকে কামরুল মিয়ার মাংসের দোকানের বিরুদ্ধে পঁচা মাংস বিক্রির অভিযোগ আনেন মো: আহাদ আলী নামে এক ক্রেতা। সেই অভিযোগের সত্যতা পাওয়ায় কামরুল মিয়ার মাংসের দোকানকে ৬০০০ হাজার টাকা জরিমানা করা হয়। তদন্ত আইন অনুসারে অভিযোগ প্রমাণিত হওয়ায় অভিযোগকারী আহাদ আলীকে জরিমানার ২৫ শতাংশ অর্থাৎ ১ হাজার ৫০০ টাকা প্রদান করা হয়।
অভিযানের সময় আলু বিক্রেতাদের সরকারের নির্ধারিত দামে আলু বিক্রয় করার অনুরোধ জানানো হয়। বুধবারের অভিযানে মোট ৫টি প্রতিষ্ঠানকে ১০হাজার ৫০০ টাকা জরিমানা করে তা আদায় করা হয়।
আইনিউজ/মুজিবুর রহমান রঞ্জু
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
























