মৌলভীবাজার প্রতিনিধি
প্রকাশিত: ২১:০৬, ২৮ অক্টোবর ২০২০
আপডেট: ২১:১২, ২৮ অক্টোবর ২০২০
আপডেট: ২১:১২, ২৮ অক্টোবর ২০২০
এক ঘণ্টার জন্য জেলা শিশু বিষয়ক কর্মকর্তার দায়িত্বে কলেজ ছাত্রী নুসাইবা ইবনাত
এক ঘণ্টার জন্য মৌলভীবাজারের জেলা শিশু বিষয়ক কর্মকর্তা হিসাবে প্রতীকী দায়িত্ব পালন করলেন কলেজ ছাত্রী নুসাইবা ইবনাত।
দায়িত্ব গ্রহণ করার পর নুসাইবা ইবনাত দাপ্তরিক সভায় অংশগ্রহণ করেন এবং মৌলভীবাজার জেলাকে সকলের সহযোগিতায় বাল্যবিবাহ, নারী নির্যাতনসহ সকল প্রকার শোষণ বঞ্চনা থেকে মুক্ত করে নারীর ক্ষমতায়নে এগিয়ে যাওয়ার দৃঢ় প্রত্যাশা ব্যক্ত করে।
বুধবার (২৮ অক্টোবর) মৌলভীবাজার জেলায় এই কর্মসূচির অংশ হিসেবে জেলা শিশু বিষয়ক কর্মকর্তা জসীম উদ্দীন মাসুদের পদে এক ঘণ্টার জন্য দায়িত্ব পালন করে কলেজ ছাত্রী নুসাইবা ইবনাত।
দায়িত্ব নেওয়ার পর জেলা শিশু বিষয়ক কর্মকর্তাকে তার কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীরা ফুল দিয়ে শুভেচ্ছা জানান। পরে কর্মকর্তাদের নিয়ে সভায় অংশ নেন নুসাইবা ইবনাত। এসময় ন্যাশনাল চিলড্রেন টাস্ক ফোর্সের (এনসিটিএফ) সদস্যদের সাথেও মতবিনিময় করেন এক ঘণ্টার জন্য প্রতীকি জেলা শিশু বিষয়ক কর্মকর্তা।
ন্যাশনাল চিলড্রেন'স টাস্ক ফোর্সের (এনসিটিএফ) ও প্ল্যান ইন্টারন্যাশনাল আন্তর্জাতিক কন্যাশিশু দিবস উপলক্ষে ‘গার্লস টেকওভার’ শীর্ষক এ প্রতীকী কর্মসূচির আয়োজন করে। এ কর্মসূচির মাধ্যমে মেয়েরা যে সমান সুযোগ ও অধিকার পেলে সমানভাবে শিখতে, নেতৃত্ব দিতে, সিদ্ধান্ত নিতে ও সাফল্য পেতে পারে, তা প্রতিবছর বৃহত্তর জনগোষ্ঠীর কাছে তুলে ধরা হচ্ছে। এ বছর বিশ্বের ৭০টিরও বেশি দেশে ‘গার্লস টেকওভার’ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এই প্রতীকী কর্মসূচির অংশ হিসেবে বিশ্বব্যাপী মেয়েরা সরকারি–বেসরকারি বিভিন্ন শীর্ষস্থানীয় পদগুলোতে কিছু সময়ের জন্য প্রতীকী ক্ষমতা গ্রহণের মধ্য দিয়ে সমতার দাবি তুলে ধরে।
যেসব পদে নারীর অংশগ্রহণ কম সেসব পদে কন্যা শিশুদেরকে আগ্রহী করে তোলার লক্ষ্যে বিশ্বব্যাপী এই 'গার্লস টেকওভার' কর্মসূচি নেয়া হয়েছে। ন্যাশনাল চিলড্রেন'স টাস্ক ফোর্সের আয়োজনে সারাদেশে বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক, মেয়র, উপজেলা চেয়ারম্যান, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ইত্যাদি পদে কন্যা শিশুরা এক ঘণ্টার জন্য দায়িত্ব পালন করছে।
আরও পড়ুন
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
সর্বশেষ
জনপ্রিয়
























