ঢাকা, সোমবার ২৪ আগস্ট ২০২৬,   ভাদ্র ৮ ১৪৩৩

মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত: ০০:১৯, ২৯ অক্টোবর ২০২০

প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ করলেন বিভাগীয় কমিশনার

মৌলভীবাজার জেলার প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ করা হয়েছে।

জেলা প্রশাসন এবং প্রতিবন্ধী সহায়তা ও সাহায্য কেন্দ্রের আয়োজনে বুধবার বিকেলে মৌলভীবাজার সার্কিট হাউস হলরুমে জেলা প্রশাসক মীর নাহিদ আহসানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ করেন সিলেটের বিভাগীয় কমিশনার মো: মশিউর রহমান।

এ সময় বিভিন্ন বয়সের ৯৭ জন প্রতিবন্ধীকে হুইল চেয়ার দেয়া হয়। 

বিভাগীয় কমিশনার বলেন, প্রতিবন্ধীরা কোন অভিশাপ বা ভাগ্যের ফল নয়। এটি প্রকৃতির নিয়ম। বিভিন্ন কারণ যেমন পুষ্টি ও স্বাস্থ্য সম্পর্কে অসচেতনতা ও জেনেটিক বৈশিষ্ট্যের কারণে শিশুরা প্রতিবন্ধী হতে পারে। তিনি বলেন প্রতিবন্ধী শিশুরা আমাদের ভাই বোন, তাদেরকে আপন করে নিতে হবে। তাদের অধিকার যথাযথভাবে প্রতিষ্ঠা করে তাদেরকে সঠিক ও সুস্থ ভাবে পৃথিবীতে বেঁচে থাকার অধিকার দিতে হবে।

অনুষ্ঠানের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মামুনুর রশীদ, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব ও শিক্ষা) মল্লিকা দে, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তানিয়া সুলতানা, সদর উপজেলা নির্বাহী অফিসার শরিফুল ইসলাম, জেলা সমাজসেবা কর্মকর্তা আদিল মোত্তাকিন, প্রেসক্লাব সাধারণ সম্পাদক পান্না দত্ত, বিটিভির জেলা প্রতিনিধি হাসানাত কামাল প্রমুখ উপস্থিত ছিলেন। 

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়