ঢাকা, সোমবার ২৪ আগস্ট ২০২৬,   ভাদ্র ৮ ১৪৩৩

মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত: ১৪:০৫, ২৯ অক্টোবর ২০২০
আপডেট: ১৪:০৭, ২৯ অক্টোবর ২০২০

করোনা উপসর্গ নিয়ে মারা গেলেন রেড ক্রিসেন্টের এডি মহসিন, শোক প্রকাশ

করোনা উপসর্গ নিয়ে মারা গেলেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির সহকারী পরিচালক  (এডি). মহাসিন (৬২)।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) বৃহস্পতিবার সকাল ৮:০৫ মিনিটে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ইনটেনসিভ কেয়ার ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। 

মো. মহাসিন সর্বশেষ মৌলভীবাজার রেড ক্রিসেন্ট ইউনিটে কর্মরত ছিলেন।

তাঁর মৃত্যুতে গভীর শোক ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে মৌলভীবাজার রেড ক্রিসেন্ট ইউনিট বৃহস্পতিবার দুপুরে তাৎক্ষণিক এক সভার আয়োজন করে। 

জেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান ও রেড ক্রিসেন্ট মৌলভীবাজার ইউনিটের চেয়ারম্যান মিছবাহুর রহমানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আজমল হোসেনের সঞ্চালনায় তাৎক্ষণিক সভায় উপস্থিত ছিলেন পৌর মেয়র ফজলুর রহমান, রেড ক্রিসেন্ট মৌলভীবাজার ইউনিটের সহ-সভাপতি সৈয়দ মশাহিদ আহমদ চুন্নু, সদস্য অ্যাভোকেট রাধাপদ দেব সজল, হাসান আহমদ জাবেদ, সজীব হাসান, যুব প্রধান কামরুল হাসান মুন্না প্রমুখ। 

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়