ঢাকা, সোমবার ২৪ আগস্ট ২০২৬,   ভাদ্র ৮ ১৪৩৩

নিজস্ব প্রতিনিধি

প্রকাশিত: ২০:৪০, ২৯ অক্টোবর ২০২০
আপডেট: ২০:৫৪, ২৯ অক্টোবর ২০২০

বরদা-সুভাষিণী স্মৃতি পাঠাগার থেকে সম্মাাননা প্রদান

কমলগঞ্জ উপজেলার শসসেরনগর ইউনিয়নের ঘোষপুর গ্রামে বরদা-সুভাষিণী স্মৃতি পাঠাগারের উদ্যোগে সম্মাাননা প্রদান করা হয়েছে। 

করোনা পরিস্থিতির কারণে বৃহস্পতিবার (২৯ অক্টোবর) বিকেলে ঘরোয়া পরিবেশে জারি-সারি-পুঁথি পাঠের জন্য লোকশিল্পী  রুশমত মিয়াকে, মরমি-বাউল সঙ্গীতের জন্য মো. ইউসুফ আলী সাঁইকে এবং উচ্চাঙ্গ সঙ্গীতের জন্য রমাকান্ত গোয়ালাকে সম্মাননা প্রদান করা হয়।

শিক্ষাবিদ রসময় মোহান্তের সভাপতিত্বে এবং ডা. তুলি শর্মার সঞ্চালনায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কবি শহীদ সাগ্নিক। উক্ত অনুষ্ঠানে মনোজিৎ শর্মা, তনু শর্মা, তীর্থ শর্মা, অনন্য চক্রবর্তী, লাবণ্য চক্রবর্তীসহ অনেকেই কবিতা ও গান পরিবেশন করেন। 

উল্লেখ্য, কমলগঞ্জ উপজেলার শমসেরনগর ইউনিয়নের ঘোষপুর গ্রামের অধ্যক্ষ রসময় মোহান্ত ও দীপংকর মোহান্তের উদ্যোগে তাদের পিতা-মাতার স্মরণে ১৯৮৫ সালে একটি পারিবারিক লাইব্রেরি গড়ে ওঠে। উদ্দেশ্য ছিল গ্রামীণ তরুণদের গবেষণা ও মননশীল কাজে উৎসাহ প্রদান। বিরোপ আবহাওয়া ও উইপোকার কয়েকদফা আক্রমণে প্রচুর বই নষ্ট হয়। 

২০১৯ সালে সিদ্ধান্ত হয় যে এই স্মৃতি পরিষদ গ্রামীণ পরিমন্ডলে যারা নিঃশব্দে ও নিঃস্বার্থে শিল্প-সাহিত্য-সংস্কৃতি-বিজ্ঞান-শিক্ষা বিষয়ে কাজ করে সমাজ উন্নয়ন করবেন তাদের মধ্য থেকে প্রতি বছর অন্তত তিন জনকে সম্মাননাপত্র প্রদান করা হবে।

২০২০ সালের মার্চ মাসে প্রথম সম্মাননা অনুষ্ঠান করার কথা ছিল; কিন্তু করোনাভাইরাস পরিস্থিতির কারণে অনুষ্ঠান স্থগিত করা হয়।

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়