মৌলভীবাজার প্রতিনিধি
আপডেট: ২২:১২, ২৯ অক্টোবর ২০২০
৮ দফা দাবিতে মৌলভীবাজারে পলিটেকনিক শিক্ষার্থীদের মানববন্ধন
মানববন্ধন
ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং শিক্ষাক্রমে সব সেশনের পরীক্ষা দ্রুত নিশ্চিত করাসহ ৮ দফা দাবিতে মৌলভীবাজারে মানববন্ধন করেছে পলিটেকনিক ও মৌলভীবাজর টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা। একই দাবিতে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপিও দেন তারা।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকালে মৌলভীবাজার প্রেসক্লাবের সামনে এ মানববন্ধনের আয়োজন করা হয়।
মৌলভীবাজার পলিটেকনিক ইনস্টিটিউটের ৪র্থ পর্বের কম্পিউটার বিভাগের শিক্ষার্থী জামির আহমদের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য দেন শিক্ষার্থী ছাব্বির আহমদ, নুরুল আহমদ, খোকন আহমদ, রিপন আহমদ ও ফাহমিদা আক্তার।
মানববন্ধনে বক্তারা বলেন, পলিটেকনিকের সেশনজট কোনোভাবেই মেনে নেওয়া হবে না। হাতে-কলমে ক্লাস ছাড়া শিক্ষার্থীরা পরীক্ষা দিতে ইচ্ছুক নয়। সকল পর্বের ক্লাসের ব্যবস্থা করে যদি অনলাইন ক্লাস করানো হয় সেক্ষেত্রে নেট বিল প্রদান করতে হবে। থিওরি পরীক্ষাগুলো অটোপাশ দিয়ে প্রাকটিক্যাল পরীক্ষাগুলো শর্ট সিলেবাসে নিতে হবে। পূর্ববর্তী সেমিস্টারের রেফার্ড পরীক্ষাগুলো বিবেচনায় এনে সবাইকে উত্তীর্ণ দিতে হবে।
মানববন্ধন শেষে শিক্ষার্থীরা জেলা প্রশাসক বরাবর ৮ দফা দাবি সংবলিত একটি স্মারকলিপি দেন ।
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
























