মৌলভীবাজার প্রতিনিধি
আপডেট: ১৬:২০, ৩১ অক্টোবর ২০২০
মৌলভীবাজারে কমিউনিটি পুলিশিং ডে উদযাপন
কমিউনিটি দিবস উদযাপন
‘মুজিববর্ষের মূলমন্ত্র কমিউনিটি পুলিশিং সর্বত্র’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে মৌলভীবাজারে কমিউনিটি পুলিশিং দিবস উদযাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষে মৌলভীবাজার পৌর জনমিলন কেন্দ্রে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ করা হয়।
কমিউনিটি পুলিশিং সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে শনিবার সকালে জেলা পুলিশের আয়োজনে দিবসটি উদযাপন করা হয়। এ সময় কমিউনিটি পুলিশিং সেবায় গুরুত্বপূর্ণ অবদানে স্বীকৃতি স্বরূপ বিশেষ পুরস্কার প্রদান করা হয়।
এরপর মোবাইল পুলিশিং এর জন্য একটি গাড়ির চাবি জেলা পুলিশের পক্ষ থেকে তুলে দেন অতিথিরা।

পুলিশ সুপার ফারুক আহমেদ (পিপিএম বার) এর সভাপতিত্বে ও পুলিশ পরিদর্শক পরিমল চন্দ্র দে এর পরিচালনায় প্রধান অতিথি ছিলেন মৌলভীবাজার-৩ আসনের সাংসদ নেছার আহমেদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহিলা সাংসদ সৈয়দা জোহরা আলাউদ্দিন, জেলা পরিষদের চেয়ারম্যান মিছবাহুর রহমান, সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড.ফজলুল আলী, সিভিল সার্জন ডা. তউহীদ আহমদ, পৌর মেয়র মো. ফজলুর রহমান, সদর উপজেলা চেয়ারম্যান মো.কামাল হোসেন।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল জিয়াউর রহমান। এছাড়াও বক্তব্য রাখেন একাটুনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু সুফিয়ান, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক পান্না দত্ত। অনুষ্ঠানে জেলা পুলিশের কর্মকর্তা, চেয়ারম্যান, ইউপি সদস্য ও গণ্যমাণ্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলন।
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
























