ঢাকা, সোমবার ২৪ আগস্ট ২০২৬,   ভাদ্র ৮ ১৪৩৩

মুজিবুর রহমান রঞ্জু

প্রকাশিত: ১৬:৪৪, ১ নভেম্বর ২০২০

কমলগঞ্জে ভারতীয় বিড়িসহ আটক ২

ফাইল ছবি

ফাইল ছবি

মৌলভীবাজারের কমলগঞ্জের মুন্সীবাজার এলাকায় ভারতীয় বিড়িসহ ২ জনকে আটক করেছে র‍্যাব।

শনিবার (৩১ অক্টোবর)  রাত সাড়ে ৭ টার দিকে র‌্যাব-৯ শ্রীমঙ্গল ক্যাম্পের অভিযানে ৪২০০০ পিছ ভারতীয় নাসির উদ্দীন পাতার বিড়িসহ ২জন বিড়ি কারবারীকে আটক করে।

আটককৃতরা হলো মুন্সীবাজার ইউনিয়নের ধীতেশ্বরপুর গ্রামের মৃত আব্দুর নুরের ছেলে আব্দুল আলী (৫৫) ও একই গ্রামের আব্দুল আলীর ছেলে আহমদ আলী(২২)।

ভারতীয় বিড়িসহ আটককৃত দুইজনকে রোববার সকালে মামলা দিয়ে কমলগঞ্জ থানায় সোপর্দ করার পর পুলিশ আটকৃতদের গ্রেফতার দেখিয়ে মৌলভীবাজার আদালতের মাধ্যমে জেলা কারাগারে প্রেরণ করেছে।

কমলগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) সুধীন চন্দ্র দাশ ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

আইনিউজ/মুজিবুর রহমান রঞ্জু

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়