ঢাকা, সোমবার ২৪ আগস্ট ২০২৬,   ভাদ্র ৮ ১৪৩৩

মুজিবুর রহমান রঞ্জু

প্রকাশিত: ২২:২৬, ১ নভেম্বর ২০২০

কমলগঞ্জের সুনছড়া চা বাগানে দুই চা শ্রমিক নেতার শোকসভা

মৌলভীবাজারের কমলগঞ্জের সুনছড়া চা বাগানের প্রবীণ দুই শ্রমিকনেতা সুখরাম নায়েক ও সন্ন্যাসী নাইড়–এর মৃত্যুতে শোক সভা অনুষ্ঠিত  হয়েছে।  চা শ্রমিক সংঘ মৌলভীবাজার জেলা কমিটির উদ্যোগে রোববার (১ নভেম্বর) বেলা ১২ টায় সুনছড়া চা বাগানে এ সভা অনুষ্ঠিত হয়।

চা শ্রমিকনেতা জিবাধন নায়েক এর সভাপতিত্বে ও চা শ্রমিক সংঘ মৌলভীবাজার জেলা কমিটির যুগ্ম-আহবায়ক হরিনারায়ণ হাজরার পরিচালনায় অনুষ্ঠিত শোক সভার শুরুতে দুই চা-শ্রমিকনেতার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে ১ মিনিট নীরবতা পালন করা হয়। 

শোকসভায় প্রয়াত সুখরাম নায়েক ও সন্ন্যাসী নাইড়–এর সংগ্রামী জীবনের উপর আলোকপাত করে বক্তব্য রাখেন জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট-এনডিএফ মৌলভীবাজার জেলা কমিটির সভাপতি কবি শহীদ সাগ্নিক, বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ মৌলভীবাজার জেলা কমিটির সভাপতি মো. নুরুল মোহাইমীন, ধ্রুবতারা সাংস্কৃতিক সংসদ মৌলভীবাজার জেলা কমিটির সাধারণ সম্পাদক অমলেশ শর্ম্মা, ট্রেড ইউনিয়ন সংঘের নেতা রজত বিশ্বাস, সুনছড়া বাগানের চা শ্রমিকনেতা দিবা শুক্ল বৈদ্য, স্যামুয়েল বেগম্যান, প্রশান্ত কৈরী, প্রয়াত সুখরাম নায়েকের ভাই বুধুরাম নায়েক, চাতলাপুর চা বাগানের নারায়ন নায়ক, লংলা বাগানের চা শ্রমিকনেতা শিশুলাল লোহার প্রমূখ।

সভায় বক্তারা বলেন, সাহসী, দৃঢ়চেতা শ্রমিকনেতা হিসেবে তারা চা শ্রমিকদের কল্যাণে কাজ করে গেছেন। দীর্ঘদিন যাবত তারা নানা রকম শারীরিক অসুস্থতায় শয্যাশায়ী অবস্থায় গত ২ মে সন্ন্যাসী নাইডু ও ১০ অক্টোবর সুখরাম নায়েক সুনছড়া চা-বাগানের নিজ নিজ বাড়িতেই মৃত্যুবরণ করেন।

সাম্প্রতিক চা শ্রমিকদের মজুরি চুক্তির প্রেক্ষিতে ক্ষোভ প্রকাশ করে বক্তারা বলেন, যখন বাজারে চাল, আলু, ডাল, পেঁয়াজের উর্ধমূল্য সেই সময়ে দৈনিক মাত্র ১২০ টাকা মজুরিতে কি করে একজন চা-শ্রমিক ৬ থেকে ৭ জনের পরিবার চালাবে? উপরন্তু শ্রমিকদের কাজের নিরিখ বাড়ানো ব্যাপারে ইউনিয়নের নেতারা চুক্তি করায় শ্রমিকদের মজুরি না বেড়ে আরও কমে যাবে।

বলাবাহুল্য অন্যান্য দেশসমূহের চা শ্রমিকরা আমাদের থেকে অন্যান্য সুযোগ-সুবিধাও অনেক বেশি পেয়ে থাকেন। অথচ বাংলাদেশে এর ভিন্ন চিত্র। সরকার গঠিত নিম্নতম মজুরি বোর্ডের মাধ্যমে বর্তমান বাজারদরের সাথে সংগতিপূর্ণভাবে ৬ থেকে ৭ জনের পরিবারের ভরণপোষণের জন্য দৈনিক ৬৭০ টাকা মজুরিসহ চা শ্রমিক সংঘের ১১ দফা দাবি বাস্তবায়নের জোর দাবি জানান। 

আইনিউজ/মুজিবুর রহমান রঞ্জু

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়