মুজিবুর রহমান রঞ্জু
মহানবীর ব্যঙ্গাত্মক কার্টুন প্রদর্শনের প্রতিবাদে পথ সভা
মানববন্ধন
ফ্রান্সে মহনবী হযরত মোহাম্মদ (স:)-কে ব্যঙ্গ করে চিত্র প্রদর্শণের প্রতিবাদে মুসলিম জাহানে প্রতিবাদের ঝড় উঠেছে। তার ধারাবাহিকতায় মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলা সদর ও শমশেরনগরে ধর্মপ্রাণ মুসলমানরা বিক্ষোভ মিছিল, মানববন্ধন ও পথ সভা করে।
রোববার (১ নভেম্বর) সকাল সাড়ে ১১টায় কমলগঞ্জ উপজেলা চৌমোহনীতে উম্মতে মোহাম্মদীর উদ্যোগে ও বিকাল সাড়ে ৪টায় সম্মিলিত তৌহিদী জনতার আয়োজনে শমশেরনগর বাজারে বিক্ষোভ মিছিল শেষে স্থানীয় চৌমোহনায় পথ সভা অনুষ্ঠিত হয়।
বিক্ষোভ মিছিল, মানবন্ধন ও প্রতিবাদ সভায় উপস্থিত ছিলেন সমাজসেবক হেলাল উদ্দিন, কাউন্সিলর সৈয়দ জামাল হোসেন, মোশাহিদ আলী, শিক্ষক আব্দুল আহাদ, শাহিন আহমেদ, সৈয়দ এবাদুল হোসে জেমস, অনিক তালুকদার, মাহবুবুর রহমান, রুহেল আহমেদ, মো. কাওছার আহমেদ, ইমরান হোসেন, মাহফুজুর রহমান প্রমুখ।
রোববার বিকাল সাড়ে ৪টায় সম্মিলিত তৌহিদী জনতার আয়োজনে শমশেরনগর বাজারে বিক্ষোভ মিছিল শেষে স্থানীয় চৌমোহনায় অনুষ্ঠিত পথ সভায় বক্তব্য রাখেন শমশেরনগর ভেতর বাজার মসজিদের (বড় মসজিদ) ইমাম মতিউর রহমান, বিমানবন্দর সড়কের জামে মসজিদের ইমাম আবু বক্কর সিদ্দিক, মাওলানা জোনায়েদ আহমদ, মাওলানা হোসেন আহমদ, কমলগঞ্জ উপজেলা ইমাম সমিতির সভাপতি মাওলানা মবশ্বির আলী ও আইয়ূব আলী প্রমূখ।
প্রতিবাদ সভায় বক্তারা বলেন, সরকারিভাবে ফ্রান্সের এ কার্যকলাপের জন্য জাতিসংঘে বিচার প্রার্থনা করতে হবে। সেই সাথে সবাইকে ফরাসী পণ্যবয়কটেরও দাবি জানান।
আইনিউজ/মুজিবুর রহমান রঞ্জু
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
























