ঢাকা, সোমবার ২৪ আগস্ট ২০২৬,   ভাদ্র ৮ ১৪৩৩

মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত: ২৩:১১, ১ নভেম্বর ২০২০
আপডেট: ২৩:১৭, ১ নভেম্বর ২০২০

মুখ দেখে, তদবিরে ড্রাইভিং লাইসেন্স নয় : বিআরটিএ চেয়ারম্যান

বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ)-এর চেয়ারম্যান নূর মোহাম্মদ মজুমদার বলেছেন- ‘মুখ দেখে, তদবিরে ড্রাইভিং লাইসেন্স দেওয়া যাবে না। যথাযথভাবে তিনটি পরীক্ষা নিয়ে লাইসেন্স দেওয়ার ব্যবস্থা করতে হবে। বিআরটিএ অফিসকে দালালমুক্ত করতে হবে।' এজন্য মাননীয় সড়ক পরিবহন মন্ত্রীরও নির্দেশনা রয়েছে  বলে জানান তিনি।

তিনি আজ রোববার (১ নভেম্বর) মৌলভীবাজার সার্কিট হাউজে ‘সড়ক নিরাপত্তা’ বিষয়ক এক মতিবিনময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

বিআরটিএ চেয়ারম্যন বলেন- জেলা ও উপজেলা পর্যায়ে রোড ট্রান্সপোর্ট কমিটি (আরটিসি) কার্যকর করতে হবে। তিন মাস অন্তর আরটিসি’র মিটিং করতে হবে।

তিনি বলেন- ইজিবাইক কোনো মোটরযান পরিবহনের মধ্যে পড়েনা।  ইজিবাইকের বিকল্প ব্যবস্থা করতে হবে। সড়কে রেকলেস ড্রাইভিং বন্ধ করতে হবে।

বিআরটিএ চেয়ারম্যন বলেন- এসব বিষয়ে জেলা প্রশাসকসহ সংশ্লিষ্টদের ডিও লেটার দেওয়া হয়েছে। আইন মানতে হবে। আইন মানতে ব্যবস্থা গ্রহণ করতে হবে।

মৌলভীবাজারের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তানিয়া সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিআরটিএ সিলেটের উপ-পরিচালক শহীদুল্লাহ কায়সার, মৌলভীবাজারের সিভিল সার্জন ডা. তউহিদ আহমদ, জেলা আওয়ামী লীগ সহ-সভাপতি ও আরটিসির সদস্য আজমল হোসেন, সড়ক ও জনপথ বিভাগ এবং এলজিইডি’র নির্বাহি প্রকৌশলীগণ, উপজেলা নির্বাহি অফিসারগণসহ আরটিসির সদস্যরা।

 সঞ্চালনা করেন বিআরটিএ মৌলভীবাজারের সহকারি পরিচালক হাবিবুর রহমান।  

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়