মৌলভীবাজার প্রতিনিধি
আপডেট: ১৭:৫৪, ২ নভেম্বর ২০২০
মৌলভীবাজার : কাজিরগাঁও সড়কের উন্নয়ন কাজ শুরু
জলবায়ু পরিবর্তন ট্রাস্ট ফান্ডের অর্থায়নে প্রায় ৩৮ লাখ টাকা ব্যয়ে মৌলভীবাজার শহরের এক কিলোমিটার দীর্ঘ কাজিরগাঁও সড়ক উন্নয়ন কাজ শুরু হয়েছে।
পৌর মেয়র ফজলুর রহমানের সভাপতিত্বে বুধবার (২ নভেম্বর) দুপরে এ কাজের উদ্বোধন করেন সংসদ সদস্য সৈয়দা জোহরা আলাউদ্দিন।
এ সময় পৌরসভার ৭নং ওয়ার্ডের কাউন্সিলর আনিসুজ্জামান বায়েস, কাউন্সিলর (সরক্ষিত নারী) শিল্পী বেগম, সহকারী প্রকৌশলী সৈয়দ নকিবুর রহমান, উপ-সহকারি প্রকৌশলী আব্দুল মালেক ও আব্দুল মুমিন, এলাকার বাসিন্দা সরওয়ার মজুমদার ইমন, মারুফ আহমদ, জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক কয়ছর আহমদ, স্থানীয় জনপ্রতিনিধি এবং এলাকার বাসিন্দারা উপস্থিতি ছিলেন।
এ সড়কটি সংস্কারের মধ্য দিয়ে মানুষের যাতায়াত ব্যবস্থা আরো মসৃণ হবে হবে জানিয়েছেন এলাকাবাসি।
মৌলভীবাজার পৌরসভার উপ-সহকারি প্রকৌশলী আব্দুল মালেক আইনিউজকে জানান, জলবায়ু পরিবর্তন ট্রাস্ট ফান্ডের অর্থায়নে শহরের সৈয়ারপুর ও পৌরসভা পুকুর সংস্কার, সোনাবান বিবি সড়ক ও ড্রেন সংস্কার, বড়বাড়ি কামাল উদ্দিন সড়ক ও ড্রেন ও সংস্কার, কাজিরগাঁও এবং পশ্চিম ধরকাপন সড়ক সংস্কার করা হবে। এতে ব্যয় হবে প্রায় ৪ কোটি টাকা।
মেয়র ফজলুর রহমান বলেন- ‘সর্বোচ্চ গুণগত মান নিশ্চিত করে আগামী ১৫ দিনের মধ্যে কাজিরগাঁও সড়কের কাজ শেষ হবে। তবে এক্ষেত্রে স্থানীয় মানুষের সহযোগিতা দরকার।’
মেয়র বলেন- ‘পর্যটন জেলা শহরকে নান্দনিকরূপে সাজাতে চাই। সেলক্ষ্যে গত ৫ বছর সড়ক উন্নয়ন, কোদাালিছড়া সংস্কার, ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন, দেয়াল ভেঙ্গে সড়ক প্রশস্তকরণ, শহরকে ফুলেল শহর হিসেবে গড়ে তোলা, নিসর্গ শোভাময় দৃষ্টিননন্দন প্রবীণাঙ্গণ নির্মাণ, মনু নদীর পারে বিনোদন পার্ক নির্মাণসহ নানা উদ্যোগ বাস্তবায়ন করেছি। এ ধারা অব্যাহত থাকবে।
আইনিউজ/এইচকে
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
























