ঢাকা, সোমবার ২৪ আগস্ট ২০২৬,   ভাদ্র ৮ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৩:০৬, ২ নভেম্বর ২০২০
আপডেট: ০০:৫৩, ৩ নভেম্বর ২০২০

মেয়াদোত্তীর্ণ-নিম্নমানের ঔষধ বিক্রি বন্ধে মৌলভীবাজারে জেলা প্রশাসনের মোবাইল কোর্ট

মৌলভীবাজার জেলা প্রশাসনের অভিযান

মৌলভীবাজার জেলা প্রশাসনের অভিযান

মেয়াদ উত্তীর্ণ, অনুমোদনহীন ও নিম্নমানের ঔষধ বিক্রি বন্ধে মোবাইল কোর্ট পরিচালনা করেছে মৌলভীবাজার জেলা প্রশাসন। সোমবার(২ নভেম্বর) মৌলভীবাজার সদর হাসপাতাল এলাকায় বিভিন্ন ঔষধের দোকানে এই অভিযান পরিচালিত হয়।

জেলা প্রশাসক মীর নাহিদ আহসানের নির্দেশনা এবং অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তানিয়া সুলতানার তত্ত্বাবধানে মোবাইল কোর্ট পরিচালনা করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. আরিফুল ইসলাম ও মো. রফিকুল ইসলাম।

অভিযানকালে মেয়াদ উত্তীর্ণ, অনুমোদনহীন এবং নিম্নমানের ঔষধ মজুদ রাখার অপরাধে চারটি মামলায় কে কে ফার্মেসি, জেরিন ড্রাগ হাউস, খান মেডিসিন কর্ণার ও দীপু ড্রাগ হাউসকে সর্বমোট তেত্রিশ হাজার টাকা অর্থদণ্ড প্রদান ও আদায় করা হয়। 

আইনিউজ/এসডিপি

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়